Select Language

[gtranslate]
১৪ই আষাঢ়, ১৪৩৩ রবিবার ( ২৮শে জুন, ২০২৬ )

।। স্কুল ইউনিফর্মে বিশ্ববাংলা লোগো,প্রতিবাদ শুভেন্দুর ।।

এবার রাজ্যের প্রতিটি স্কুলের ইউনিফর্মে থাকবে বিশ্ব বাংলার লোগো। এমনটাই ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। আর এই ঘোষণার পরেই সেই সিদ্ধান্তে বিরুদ্ধে প্রতিবাদ জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

রাজ্য মন্ত্রীসভার সিদ্ধান্ত জানার পর কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কাছে দরবার করলেন নন্দীগ্রাম বিধানসভার বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনটাই টুইট করে জানিয়েছেন নন্দীগ্রামের বিধায়ক।

তিনি টুইটে জানিয়েছেন, পশ্চিমবঙ্গ সরকার স্কুলের শিশুদের ইউনিফর্মে বিশ্ব বাংলা লোগো লাগানোর জন্য সস্তার স্টান্ট করছে। সেই বিষয় নিয়ে আমি কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অবহিত করলাম।এর পেছনেও দুর্নীতি আছে বলে অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুভেন্দু অধিকারী মন্ত্রীকে আবেদন করে বলেন, প্রয়োজনীয় সামগ্রী কেনার ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের জন্য বরাদ্দ টাকা অভিভাবকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি দেওয়ার ব্যবস্থা করা হোক। এতে একদিকে যেমন সামগ্রীর গুণমান বজায় থাকবে পাশাপাশি দুর্নীতিও হবে না।

Related News

Also Read