Select Language

[gtranslate]
১৫ই চৈত্র, ১৪৩২ রবিবার ( ২৯শে মার্চ, ২০২৬ )

।। স্বাধীনতার দিবসের শোভাযাত্রায় নজর কাড়লো ব্রাম্ভ বালিকা বিদ্যালয় ।।

দেশের স্বাধীনতার ৭৫তম বর্ষ পুর্তির সকালে কাঁথি শহরে বিদ্যালয় গুলির শোভাযাত্রায় নজর কাড়লো শতাব্দী প্রাচীন ব্রাম্ভ বালিকা বিদ্যালয়। সোমবার কাঁথি শহরের নার্সারি-প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বিদ্যালয় গুলিকে দুটি ভাগে বিভক্ত করে প্রতিযোগিতার আয়োজন করে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩২২সি ১ এর জোন XXI ।

জোন চেয়ারম্যান সুস্মিত মিশ্র জানিয়েছেন শহরের বেশীর ভাগ সরকারী-বেসরকারী বিদ্যালয় প্রতিযোগিতায় অংশ গ্রহন করে ।স্বাধীনতা দিবসের সকালে বিদ্যালয় গুলির বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ।কাঁথি লিও ক্লাবের সভাপতি বিজন সাহু,আইপিপি অরিত্র দে এবং সপ্তক দাসের নেতৃত্বে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ।

জোন চেয়ারম্যানের অফিস সুত্রে জানা গেছে নার্সারি-প্রাথমিক বিদ্যালয়ের বিভাগে প্রথম হয়েছে চন্দ্রামনি ব্রাম্ভ বালিকা বিদ্যালয়ের প্রাথমিক বিভাগ।এই বিভাগে দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে কাঁথি হাইস্কুল ও কন্টাই মডেল ইনস্টিটিউশন।বিশেষ পুরস্কার পাচ্ছে স্কুল ডে লাইট নার্সারি স্কুল ।

মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক স্তরের বিভাগেও প্রথম স্থান দখল করেছে চন্দ্রামণি ব্রাম্ভ বালিকা বিদ্যালয়।এই বিভাগে দ্বিতীয় হয়েছে কাঁথি হিন্দু বালিকা বিদ্যালয়।তৃতীয় স্থান দখল করেছে কন্টাই মডেল স্কুল ।

জানা গেছে শীঘ্রই বিদ্যালয় গুলিতে গিয়ে তাঁদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে প্রতিযোগিতার আয়োজকদের পক্ষ থেকে।

Related News

Also Read