Select Language

[gtranslate]
২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ শনিবার ( ১৬ই মে, ২০২৬ )

।। দিঘায় পর্যটকের রহস্যজনক মৃত্যু ।।

হোটেলের ছাদ থেকে পড়ে মৃত্যু হল এক পর্যটকের । এমনই ঘটনা ঘটেছে সৈকত শহর দিঘায়। দীঘা পর্যটন শহরে গভীর রাতে নিউ দিঘার একটি বেসরকারি হোটেলের ছাদ থেকে পড়ে এক পর্যটকের মৃত্যুকে ঘিরে এলাকায় চাপা গুঞ্জন ছড়িয়েছে । পর্যটকের এই মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য তদন্ত শুরু করেছে দিঘা থানার পুলিশ । বুধবার রাত তিনটা নাগাদ এক পর্যটক বেসরকারি হোটেলের ছাদ থেকে পড়ে যায়। এরপর হোটেল কর্মী ও তার সঙ্গীরা তাকে উদ্ধার করে দীঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানেকার চিকিৎসক এই পর্যটককে মৃত বলে জানায় । পুলিশ সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির নাম দুলাল সি (৫৫ ) । প্রায় ২৫ জনের পর্যটক দল দিঘাতে একটি কোম্পানির সেমিনারে নদীয়া থেকে এসেছিল বলে জানা গেছে । তাদের সঙ্গে নদীয়ার জঙ্গিপাড়ার বাসিন্দা দুলাল সিও এসেছিল । দুলালের মৃত্যু রহস্যজনক বলে মনে করছেন স্থানীয়রা । পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠায়। পর্যটকের এই মৃত্যুর রহস্য উদঘাটনে জন্য তার সঙ্গীদের এবং হোটেল কর্মীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে । যদিও সঙ্গীরা জানিয়েছে মদ্যপ অবস্থায় ছিল বলেই এমন ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির পরিবারে খবর দেওয়া হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট না পেলে সঠিকভাবে মৃত্যুর কারণ জানা যাবে না । অপরদিকে মৃত ব্যক্তির পরিবারের লোকেরা খবর পেয়েই দীঘায় এসে পৌঁছায়।

Related News

Also Read