Select Language

[gtranslate]
১৮ই আষাঢ়, ১৪৩৩ বৃহস্পতিবার ( ২রা জুলাই, ২০২৬ )

।। রেশন দোকানের কর্মীকে পিষে দিলো লরী ।।

সোমবার রাতে বালুরঘাট শহরের আর্য্য সমিতি এলাকায় মর্মান্তিক দুর্ঘটনা ঘটলো।এক বাইক আরোহীকে পিষে দিল লরি। এর জেরে উত্তেজনা ছড়ায় শহর জুড়ে। ক্ষিপ্ত এলাকাবাসী রাস্তা অবরোধ করে । খবর পেয়ে পথ দুর্ঘটনার ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার বিশাল পুলিশ বাহিনী।তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে ।

দুর্ঘটনার কবলে পড়ে মৃত যুবকের নাম সঞ্জয় দেবনাথ(২৭)। বাড়ি শহরের জোটালি মোড় এলাকায়। একটি বেসরকারী কোম্পানীতে কর্মরত ছিলেন। লরিটি রেশন সামগ্রী নিয়ে বালুরঘাট শহরে মধ্যে দিয়ে যাচ্ছিল।

স্থানীয় বাসিন্দা তরুন মন্ডল ও যুথিকা সরকার বলেন, শহরে ট্রাফিক ব্যবস্থা বেহাল হয়ে পড়েছে। শহরে মধ্যে বেপরোয়া ও রেষারেষী করে চলেছে বিভিন্ন গাড়ি।সেই দিকে কোন নজর নেই ট্রাফিকের পুলিশের।এদিন মোটর বাইকে চেপে দুই বাইক আরোহী রাস্তা ধরে যাবার সময় একটি লড়ির ধাক্কায় ছিটকে যায়। বাইক চালকের কিছু না হলেও, পেছনে বসে থাকা এক যুবক লড়ির নিচে পরে। রেশন সামগ্রী বহন করা ওই লড়ির নিচে পড়ে মাথা থেতলে যায় ওই যুবকের। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

মৃতদেহটি উদ্ধার করে, বালুরঘাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পাশাপাশি ওই লরিকে আটক করে বালুরঘাট থানায় নিয়ে যায় পুলিশ।

Related News

Also Read