Select Language

[gtranslate]
১লা আষাঢ়, ১৪৩৩ সোমবার ( ১৫ই জুন, ২০২৬ )

।। কয়েক লক্ষ টাকা চোরাই মাল উদ্ধার করল পুলিশ ।।

প্রদীপ কুমার সিংহ : – কয়েক লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার করল সোনারপুর থানার পুলিশ। ঘটনায় এক মহিলা সহ দুজন ব্যবসায়ীকে গ্রেফতার করল সোনারপুর থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার সোনাপুর থানা অন্তর্গত সোনারপুর চৌহাটি এলাকায়।

সোনারপুর থানার পুলিশ সুত্রে খবর ধৃতদের বিরুদ্ধে অভিযোগ চোরাই মাল নিজেদের কাছে মজুত রাখা। সোনারপুরের চৌহাটি এলাকায় স্কুলের টিউবওয়েল থেকে আরম্ভ করে একাধিক বাড়ি ও নানান দোকানে চুরির ঘটনার তদন্তে নেমে উদ্ধার করা হয় এইসব জিনিসপত্র।

পুলিশ সুত্রে আরো জানা গিয়েছে বিজয় নস্কর নামে একজনকে চৌহাটি এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে বিভিন্ন জায়গায় ও দোকানে তল্লাশি চালিয়ে চোরাই মাল উদ্ধার। উদ্ধার করা হয়েছে ১১ হাজার ভোল্টের হাইটেনশান তার। যার ওজন আনুমানিক ৪০ কেজি, লোহা কাটার ছোট বড় মিলিয়ে ৫টি মেশিন, ৫০ কেজি নতুন স্যানিটারি ফিটিং, মন্দিরে জিনিসপত্র, কম্পিউটার, ইউপিএস ক্যামেরা, স্কুলের টিউবওয়েল, লোহার নেট ২৫ কেজি, মোটর সবমিলিয়ে ৫ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার করে পুলিশ।


এই ঘটনায় পাপিয়া মান্না, বিজয় নস্কর ওরফে ভুতো, সমর দে গ্রেফতার।

সোনারপুর থানার পক্ষ থেকে শনিবার ধৃতদের আদালতে পেশ করা হয়।

Related News

Also Read