Select Language

[gtranslate]
১৫ই আষাঢ়, ১৪৩৩ সোমবার ( ২৯শে জুন, ২০২৬ )

।।। এবারও ফেরালো হাইকোর্টঃজামিন পেলেন না আনিসুর রহমান ।।

এবারও হতাশ হতে হোল পাঁশকুড়ার আনিসুর রহমানকে।কলকাতা উচ্চ আদালত থেকে খালি হাতে ফিরতে হোল তাঁকে।

গত ২০১৯ সালের ৮ অক্টোবর নবমীর রাতে খুন হয়েছিল পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার মাইশোরা অঞ্চলের তৃণমূল নেতা কুরবান আলী শা। আর সেই খুনের প্রধান আসামী হিসেবে নাম উঠে এসেছিল পাঁশকুড়ার আনিসুর রহমানের।গ্রেফতার হন আনিসুর রহমান।

২০২১সালের ফেব্রুয়ারি মাসে ৩২১ ধারায় প্রয়োগ করে রাজ্য সরকার, তাতে আনিসুর রহমান সহ আটজনকে নির্দোষ প্রমাণিত করে প্রায় ছেড়ে দেওয়ার ব্যবস্থা হয়েছিল।

ফের কুরবানের দাদা আফজল আলি শা সেই মামলাকে চ্যালেঞ্জ করে ফের হাইকোর্টে আবেদন করে ভাইয়ের খুনের দোষীদের শাস্তি চেয়ে।

আজ হাইকোর্টের রায়ে রাজ্য সরকারের ৩২১ ধারা কেস খারিজ হয়ে যায়। হেরে যেতে হয় রাজ্য সরকারকে।

আনিসুরের জামিনের আবেদন নাকচ করে দেওয়া হয়। ফের আনিসুর রহমান সহ আটজনের জেল হেফাজত বহাল থাকলো।

হাইকোর্টের রায়ে খুশি কুরবান আলী শা এর পরিবার।

Related News

Also Read