Select Language

[gtranslate]
১৬ই আষাঢ়, ১৪৩৩ মঙ্গলবার ( ৩০শে জুন, ২০২৬ )

Exclusive:-।। নেশার টাকা জোগাড়ে নাবালিকা মেয়েকে বিক্রি করলো বাবা ।।

নেশার জেরে হাজার হাজার টাকা দেনা হয়েছে।আর সেই দেনা মেটাতে নিজের নাবালিকা মেয়েকে বিক্রির অভিযোগ উঠলো বাবার বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটা পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানার উত্তর গোপালপুরের।অভিযুক্ত ব্যাক্তির নামশুকদেব চক্রবর্তী।

অভিযোগ শুকদেব প্রচন্ড নেশাগ্রস্থ। এর কারনে হাজার হাজার টাকা দেনা হওয়ায় তার নাবালিকা মেয়েকে ১ আগস্ট রঙ্গীবসানের এক যুবককে বিক্রি করে দেন।

পরে পরিবারের সদস্যদের চাপের মুখে বাধ্য হয়ে ঘটনাটা জানায় শুকদেব।বিষয়টা জানার পরে স্থানীয় পঞ্চায়েত তৎপর হওয়ায় তিন দিনের মাথায় উদ্ধার হল বিক্রি হওয়া নাবালিকা।অভিযোগ নাবালিকা উদ্ধারের পরে রীতিমত হুমকির মুখে পড়তে হয় ওই নাবালিকার মা এবং উদ্ধারকারী গ্রাম পঞ্চায়েত সদস্যদের।ঘটনার পরে প্রশাসনের দারস্থ হয়েছে নাবালিকার মা।

মহিষাদল এর বিডিও যোগেশ চন্দ্র মন্ডল জানান যে চক্রটি সক্রিয় হয়েছে তাদের নামের লিস্ট প্রশাসনের কাছে রয়েছে।তদন্তের স্বার্থে তা এখন প্রকাশ করা হচ্ছেনা।নাবালিকা মেয়েটির নিরাপত্তার জন্যে তাকে এখন কোনো একটি হোমে রাখা হবে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মহিষাদল থানার পুলিশ।

Related News

Also Read