ছেলেকে মারার জন্য ভর্ৎসনা করলে শাশুড়ির উপর অভিমান করে বিষ খেয়ে আত্মহত্যা করলো বৌমা । বৌমার এমন কাণ্ডে কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকেরা । তাদের কথায় বৌমা পূর্ণিমা গায়েন বাড়িতে কাজ করার সময় ছেলেকে বকাবকি মারধর করলে তা দেখে শ্বাশুড়ি বকাবকি করেন বৌমাকে । এর পরেই অভিমানে পূর্ণিমা গায়েন করবরি ফল খেয়ে নেয় । রাতে গুরুতর অসুস্থ হলে দ্রুত চিকিৎসার জন্য প্রথমে কামারদা স্বাস্থ্য কেন্দ্র ও পরে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করলে সোমবার সকালে তার মৃত্যু হয় । ঘটনাটি ঘটেছে খেজুরি থানার গরাং গ্রামে । এই ঘটনায় পুলিশ মৃতদেহটি ময়না তদন্তে পাঠিয়েছে।

Post Views: 63





