Select Language

[gtranslate]
১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ শুক্রবার ( ১৫ই মে, ২০২৬ )

।। ক্লাবের খুঁটি পুজায় যোগ দিয়ে অসুস্থ তমলুকের পৌর প্রধান ।।

সার্বজনীন দূর্গা পুজার খুঁটি পুজার অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়।তখুনি তাঁকে গাড়ীতে করে তমলুক জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎস্যার জন্যে।



রবিবার তাম্রলিপ্ত রাজবাড়ি ময়দানে “আদি তাম্রলিপ্ত সার্বজনীন দুর্গোৎসব কমিটির ” ১৪তম বর্ষের খুঁটি পূজোর শুভারম্ভের অনুষ্ঠানে দাঁড়িয়ে থাকাকালীন অবস্থায় হঠাৎ তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান মাথা ঘুরিয়ে মাটিতে পড়ে যান।তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় এই সার্বজনীন দুর্গোৎসব কমিটির সম্পাদক।

জেলা হাসপাতাল সূত্রে খবর দীপেন্দ্র নারায়ণ রায় বর্তমানে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন।আগের থেকে চেয়ারম্যানের শারিরীক অবস্থা স্থিতিশীল

Related News

Also Read