Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

দিঘা বেড়াতে এসে ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলার ।

ওল্ড দিঘা থেকে অটোতে করে চন্দনেশ্বর যাওয়ার সময় দীঘা বর্ডার পেরিয়ে লক্ষীনারায়ণ মন্দিরের কাছে হঠাৎই অটোটি পাল্টি খায় ।

অটো উল্টে যাওয়ার ফলে অটোতে থাকা এক মহিলা ছিটকে রাস্তার উপর পড়েন । সেই সময় পিছন থেকে আসা একটি ডাম্পার মহিলাকে পিষে দিয়ে চলে যায় । ঘটনাটি ঘটেছে উড়িষ্যার বর্ডারের কাছে ।

উড়িষ্যার পুলিশ ডাম্পার ও অটো আটক করে এবং মহিলার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠায় । জানা গেছে ৩০ বছর বয়সী এই মহিলা পর্যটক এসেছিলেন হুগলির শান্তিপুর এলাকা থেকে । তারা দিঘা বেড়াতে এসেছিলেন বলে জানা গেছে।

Related News

Also Read