বিধায়কদের এলাকার উন্নয়নের জন্যে বরাদ্দ অর্থ সঠিক ভাবে খরচ হচ্ছে কিনা খতিয়ে দেখতে রাজ্য বিধানসভার স্ট্যান্ডিং কমিটি এলো পূর্ব মেদিনীপুরে।কমিটির চেয়ারম্যান ভাঙ্গড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর, নেতৃত্বে প্রতিনিধিদল এদিন পরিদর্শনে
রামনগর ও পটাশপুর বিধানসভা এলাকা পরিদর্শন করার পর মহিষাদলে আসে কমিটি। মহিষাদল বিধানসভার বিধায়ক তিলক কুমার চক্রবর্তী তার বিধায়ক তহবিলের অর্থে এলাকার কি কি উন্নয়ন করেছে, এবং এলাকার মানুষের কি চাহিদা রয়েছে তা খতিয়ে দেখেন কমিটির প্রতিনিধিরা এদিন প্রথমে মহিষাদলের প্রাচীন রথ পরিদর্শন করে কমিটি।পরে
মহিষাদল পঞ্চায়েত সমিতি পার্শ্ববর্তী এলাকায় বিধায়ক তদবিলের অর্থে নির্মিত পথবাতি পরিদর্শন করেন। পরে মহিষাদল রাজবাড়ী পরিদর্শনে যান। কমিটিতে নওশাদ সিদ্দিকী ছাড়াও ছিলেন ভগবানপুরের বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি, মহিষাদলের বিধায়ক তিলক কুমার চক্রবর্তী, আমতার বিধায়ক শুকান্ত পাল সহ অন্যান্যরা।






