Select Language

[gtranslate]
১৬ই আষাঢ়, ১৪৩৩ মঙ্গলবার ( ৩০শে জুন, ২০২৬ )

বিরল প্রজাতির ইন্ডিয়ান স্টার কচ্ছপ সহ গ্রেফতার পাচারকারী

হাওড়া স্টেশনে রেল পুলিশের হাতে ধরা পড়ে গেল বিরল প্রজাতির কচ্ছপ পাচারকারী।একই সাথে উদ্ধার হয়েছে ৩০টি বিরল প্রজাতির
ইন্ডিয়ান স্টার কচ্ছপ ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার গভীর রাতে আক্রম ডাউন চেন্নাই মেলে হাওড়ায় ২৯টি স্টার কচ্ছপ নিয়ে আসেন। হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের ১৮ ও ১৯ নং প্ল্যাটফর্মে ডাউন চেন্নাই মেল এসে পৌঁছায়। সেই সময় জিআরপির অ্যান্টি ক্রাইম পার্টি প্ল্যাটফর্মে নজরদারি করছিলেন। তখনই তাদের কাছে আসে কচ্ছপ পাচারের খবর।

কচ্ছপ পাচারের অভিযোগে ওয়াসিম আক্রম (৩২) নামের হাওড়ার ঝিকিরার বাসিন্দা এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হয়েছে।

Related News

Also Read