Select Language

[gtranslate]
১৬ই আষাঢ়, ১৪৩৩ মঙ্গলবার ( ৩০শে জুন, ২০২৬ )

মন্ত্রীত্বের পর দলের সব পদ থেকে অপসারিত পার্থ ।।

শাসকদলের মহাসচিব, শৃঙ্খলা কমিটি-সহ সমস্ত পদ থেকে সরানো হল পার্থ চট্টোপাধ্যায়কে ।এসএসসি দুর্নীতি মামলায় সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিল্পমন্ত্রী পার্থ।দলীয় সূত্রে জানা গেছে যতদিন তদন্ত চলবে, দলের তরফে তাঁকে সাসপেন্ড করা হল। বৃহস্পতিবার তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে জাতীয় কর্মসমিতির সদস্য, দলের মুখপত্র ‘জাগো বাংলা’র সম্পাদক, শৃঙ্খলারক্ষা কমিটির সদস্য, দলের জাতীয় সহ-সম্পাদক ছিলেন তিনি। সমস্ত পদ থেকে সত্তর বছরের তৃণমূল নেতাকে অপসারিত করা হল।

১৯৯৮ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৈরি হয় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস । রাজনৈতিক দলটির জন্মলগ্ন থেকে মহাসচিব পদে ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। 

এদিন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠকের ডাক দিয়েছিলেন। সেখানেই পার্থবাবুকে নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পার্থর ফাঁকা পদে কাউকে নিয়োগ করা হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন। 

Related News

Also Read