Select Language

[gtranslate]
১লা আষাঢ়, ১৪৩৩ সোমবার ( ১৫ই জুন, ২০২৬ )

তাম্রলিপ্ত পৌরসভায় দুই বিজেপি কাউন্সিলরকে কাজ না করতে দেওয়ার অভিযোগ ।।

তৃনমূল ক্ষমতাসীন পৌরসভায় বিজেপি কাউন্সিলারদের কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠলো।অভিযোগ বিরোধী কাউন্সিলাদের অন্ধকারে রেখে তাদের ওয়ার্ডে পার্শ্ববর্তী তৃনমূল কাউন্সিলারেরা কাজ করছেন।বঞ্চনার শিকার হচ্ছে বিজেপি কর্মী সমর্থকেরা।যদিও তৃনমূল অভিযোগ অস্বীকার করেছে।



পূর্ব মেদিনীপুর জেলার তাম্রলিপ্ত পৌরসভার ভোটে ২০টি ওয়ার্ডের মধ্যে ১৮ টি জয়লাভ করে তৃণমূল এবং ১৩ ও ১৯ নম্বর এই দুটি ওয়ার্ড জয় লাভ করে বিজেপি। নির্বাচনের পরে বেশ কিছু মাস কেটে যাওয়ার পরে ১৩ ও ১৯ নম্বর ওয়ার্ডের দুই কাউন্সিলর ওয়ার্ডে ঠিকমত কাজ করতে পারছেন না বলে অভিযোগ করেছেন বিজেপি কাউন্সিলারেরা।এই বিষয়ে তাঁরা বিভিন্ন জায়গায় চিঠি দিয়ে অভিযোগও করেছেন। অভিযোগ এলাকার উন্নয়নের পাশাপাশি এই দুই ওয়ার্ডে বিভিন্ন সার্টিফিকেটে সই করেছে অন্যান্য ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলররা। বুধবার এই নিয়ে তুমুল উত্তেজনা ছড়ায় পুরসভায়।

এ বিষয়ে তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় জানিয়েছেন এই অভিযোগ ঠিক নয় ওই ওয়ার্ডেও কাজ হয়েছে।পৌরসভা দল দেখে উন্নয়নী কাজ করে না ।

Related News

Also Read