Select Language

[gtranslate]
১৩ই আষাঢ়, ১৪৩৩ শনিবার ( ২৭শে জুন, ২০২৬ )

রাস্তার ধার থেকে উদ্ধার হল এক ভবঘুরে মহিলার মৃতদেহ।

রাস্তার ধার থেকে উদ্ধার হল এক ভবঘুরে মহিলার মৃতদেহ। ঘটনাটি ঘটেছে কাঁথি দেশপ্রাণ ব্লকের খাগড়াবনি গ্রামে । আজ সকালে এক ভবঘুরে মহিলাকে রাস্তার ধারে পড়ে থাকতে দেখে গ্রামবাসীরা। মৃতদেহ দেখতে বহু মানুষ জড়ো হন। পরে গ্রামের বাসিন্দা বিভাসচন্দ্র ঘোড়াই নামে এক যুবক রাস্তার ধারে পড়ে থাকা ভবঘুরের মহিলাকে উদ্ধার করে কাঁথির মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পরে মৃতদেহটি ময়না তদন্তে পাঠানো হয়। এলাকাবাসীরা জানায় এই ভবঘুরে মহিলাটি দীর্ঘদিন ধরে এলাকায় ঘুরে বেড়াতো। যুবকের এমন মহানুভবতায় গ্রামবাসীরা খুশি।

Related News

Also Read