Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

।।কাঁথি পৌরসভার উপ পৌর প্রধান সুপ্রকাশ গিরির গাড়ীতে ধাক্কা লরির ।।

কলকাতা থেকে কাঁথিতে ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়লেন কাঁথি পৌরসভার উপ পৌর প্রধান তথা রাজ্যের মৎস্য মন্ত্রী অখিল গিরির ছেলে সুপ্রকাশ গিরি।ঘটনাটা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে সারা জেলা জুড়ে ।এর পিছনে কোন রাজনৈতিক চক্রান্ত আছে কিনা সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

জানা গেছে রবিবার দুপুরে কলকাতা থেকে বাড়ির উদ্দ্যেশে ফিরছিলেন সুপ্রকাশ গিরি।হলদিয়া- মেছেদা জাতীয় সড়কের নিমতৌড়িতে দুর্ঘটনাটি ঘটে।পেছন দিক থেকে একটি হলদিয়াগামী একটি ট্রাক দ্রুত গতিতে এসে ধাক্কা মেরে পালিয়ে যায়।ঘটনাটা নজরে আসতেই স্থানীয়রা ছুটে আসে ।গাড়ীটি পালিয়ে যায়।সুপ্রকাশ গিরি কিংবা গাড়ীতে থাকা অন্য যাত্রীদের অবশ্য আঘাত গুরুত্বর নয় ।খবর পেয়ে ছুটে আসে পুলিশ।

পালিয়ে যাওয়া ট্রাকটিকে আটক করতে তল্লাসী অভিযান শুরু করেছে পুলিশ।এর পেছনে কোন রাজনৈতিক ষড়যন্ত্র আছে কিনা সেটাও খতিয়ে দেখছেন তাঁরা।জানা গেছে ট্রাকের ধাক্কায় গাড়ীর ব্যাপক ক্ষতি হয়েছে।

Related News

Also Read