Select Language

[gtranslate]
২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ শনিবার ( ১৬ই মে, ২০২৬ )

নিয়ন্ত্রন হারিয়ে নয়নজলিতে ১৬চাকার ট্রাক

প্রদীপ কুমার সিংহ :-ট্রাকের সামনের চাকা ফেটে নয়ানজুলীর জলে পড়ে যায় ট্রাকটি। ঘটনাটি ঘটে,মঙ্গলবার
ভোর তিনটা ৪০ নাগাদ সোনারপুর থানার অন্তর্গত মালঞ্চতে। মাহিনগরের বাইপাসে ধারে একটি ১৬ চাকা ট্রাকের সামনে চাকা ফেটে নয়ানজুলির জলে পড়ে যায়। সোনাপুর ট্রাফিক পুলিশ সূত্রের খবর ১৬ চাকা ট্রাকটি গড়িয়া থেকে বারুইপুরের দিকে আসছিল। মঙ্গলবার ভোররাতে মালঞ্চ ওর কাছে হঠাৎ সামনে একটি চাকা বাস্ট করায় গাড়িটা গিয়ে পড়ে বাইপাসের ধারে নয়ানজুলিতে। তবে ড্রাইভার ও খালাসী বেঁচে গেল ।একটি লোকে হাতে চোট লাগে তাকে নিয়ে সোনারপুর গ্রামীণ হাসপাতালে যায় প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়। ঘটনার ওই গাড়িটিকে জল থেকে তোলার জন্য সোনারপুর ট্রাফিক পুলিশের আধিকারিকরা চারটে হাইড্রোলিক ক্রেনের সাহায্যে গাড়িটি তোলার ব্যবস্থা করে। তবে গাড়িতে যা মাল ছিল তা সব নয়ানজুলির খালে পড়ে যায়।

Related News

Also Read