Select Language

[gtranslate]
২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ শনিবার ( ১৬ই মে, ২০২৬ )

শালবীথি’র দ্বিতীয় বর্ষ পূর্তি উপলক্ষ্যে দু-দিনের নানা কর্মসূচি

মহিলাদের দ্বারা পরিচালিত মেদিনীপুরের স্বেচ্ছাসেবী সংগঠন শালবীথি সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনে দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে মেদিনীপুর শহরের ফ্লিম সোসাইটি হলে শনিবার ও রবিবার অনুষ্ঠিত হলো ।দুদিনের নানা কর্মসূচি ‌শনিবার অনুষ্ঠিত হয়। ” পরিবেশ ও বিজ্ঞান “শীর্ষক আলোচনা সভা, বিজ্ঞান প্রদর্শনী ।এছাড়াও ছিলো “শালবীথি পরিচালিত “সম্পূর্ণা”র ” মহিলাদের দ্বারা তৈরী হস্ত শিল্পের প্রদর্শনী।
এদিনের অনুষ্ঠানে ৮ টি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা প্রতিনিধি সহ মোট ১২৬ জন ছাত্র-ছাত্রী প্রথম দিনের এই সেমিনারে অ‌শগ্ৰহণ করেন ।
প্রদীপ প্রজ্জ্বলনের মাধ‍্যমে অনুষ্ঠানের সূচনা করেন জেলা তথ‍্য সংস্কৃতি আধিকারিক বরুণ মন্ডল , রাষ্ট্রপতি পুরষ্কারপ্রাপ্ত জাতীয় শিক্ষক ড. বিবেকানন্দ চক্রবর্তী, বিশিষ্ট লেখক ও লোক সংস্কৃতি গবেষক ড. মধুপ দে ,বিশিষ্ট সমাজসেবী সুব্রত সরকার,চিত্র সমালোচক সিদ্ধার্থ সাঁতরা প্রমুখ।স্বাগত বক্তব‍্য রাখেন শালবীথির সম্পাদিকা রীতা বেরা। প্রারম্ভিক পর্বে বক্তব্য রাখেন জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক বরুণ মন্ডল সহ অন্যান্য অতিথিবৃন্দ। “পরিবেশ ও বিজ্ঞান ” শীর্ষক বিষয়ে আলোচনা করেন মড. বিবেকানন্দ চক্রবর্তী ।
বিজ্ঞন ও পরিবেশ বিষয়ক সেমিনারের আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশপ্রেমী শিক্ষক অরিন্দম দাস , ওয়াইল্ড লাইফ ফটোগ্ৰাফার শিক্ষক রাকেশ সিংহ দেব ও পরিবেশপ্রেমী শিক্ষক হেদায়াতুর খান । হাতে কলমে বিজ্ঞন প্রদর্শনীর নেতৃত্ত্ব দেন আনন্দপুর হাইস্কুলের শিক্ষক তরুণ চক্রবর্তী ও তার পুরো টিম ।স্লাইড শো এবং প্রশ্নত্তোর পর্বের মাধ‍্যমে সমগ্ৰ অনুষ্ঠানটি চিত্তাকর্ষক ও মনোগ্ৰাহী হয়ে ওঠে । সেমিনার শেষে ছাত্রছাত্রীদের শংশাপত্র পদান করা হয় শালবীথির তরফে ।
সমগ্ৰ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বেতার শিল্পী বৃষ্টি মুখার্জী ।
রবিবার অনুষ্ঠিত হয় “রক্তদান শিবির “। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মেদিনীপুর পৌরসভার পুরপ্রধান সৌমেন খান। চারাগাছে জল সিঞ্চন করে অনুষ্ঠানের সূচনা করেন লেখক লোক সংস্কৃতি গবেষক ড. মধুপ দে , বিশিষ্ট সমাজসেবী সুব্রত সরকার , পরিবেশপ্রেমী শিক্ষক মণিকাঞ্চন রায় , সমাজসেবী আলি আকবর খান , নীল রতন সাহা সহ অন্যান্য বিশিষ্টজনেরা । সৌমেন বাবু তাঁর বক্তব‍্যে,কোভিড পিরিয়ডে শালবীথির সদস‍্যাদের নিজেদের জীবন বাজি রেখে মুমুর্ষের পাশে দাঁড়ানোর ঐকান্তিক প্রয়াসকে স্মরণ করান এবং শালবীথির পাশে থেকে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবার আহ্বান জানান ।এদিনের রক্তদান শিবিরে মোট ৩০ জন রক্তদাতা করেন
রক্ত সংগ্ৰহ করে মেদিনীপুর ব্লাড ব‍্যাঙ্ক কর্তৃপক্ষ
দ্বিতীয় দিনের সমগ্ৰ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দীপান্বিতা ব‍্যানার্জী।
শালবীথি পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন শালবীথির সম্পাদিকা রীতা বেরা,সদস্যা দীপান্বিতা সেন খান , মধুছন্দা মাইতি , সোমা আহমেদ , দেবলীনা চ‍্যাটার্জী , পম্পি খামরই , ইলোরা মাইতি , মধুমিতা শীল, নীতা সিনহা , সুদীপ্তা মুখার্জী , রীতিশা বেরা , সবনম আহমেদ ,পম্পা সার্বভৌম সহ সকল সদস্যা। পাশাপাশি শালবীথির পক্ষ থেকে মেদিনীপুর জুন মালিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করা হয়,তিনি শুভেচ্ছা জানান।

Related News

Also Read