Select Language

[gtranslate]
৩১শে বৈশাখ, ১৪৩৩ বৃহস্পতিবার ( ১৪ই মে, ২০২৬ )

উচ্চ মাধ্যমিকে রাজ্যে পঞ্চম তমলুকের স্বর্ণাভ ভবিষ্যতের ইঞ্জিনিয়ার  

 

পূর্ব মেদিনীপুর জেলার তমলুক হাইস্কুলের ছাত্র স্বর্ণাভ খাটুয়া ২০২৬-এর উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় নজর কাড়ল। কৃতী এই ছাত্র ৪৯২ নম্বর পেয়ে রাজ্যে পঞ্চম স্থান অধিকার করেছে।

মোট ৫০০ নম্বরের মধ্যে স্বর্ণাভের প্রাপ্ত নম্বর ৪৯২। শতকরা হিসেবে যা ৯৮.৪ শতাংশ। রেজাল্ট প্রকাশের পর থেকেই স্কুল ও এলাকায় খুশির হাওয়া। প্রধান শিক্ষক জানিয়েছেন, স্বর্ণাভ বরাবরই পড়াশোনায় নিয়মিত ও মনোযোগী। ক্লাসে তার উপস্থিতি এবং প্রতিটি বিষয়ে খুঁটিনাটি জানার আগ্রহ শিক্ষকদের নজর কেড়েছিল।

স্বর্ণাভ জানায়, তার ভবিষ্যৎ লক্ষ্য ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করা। আপাতত জেএ মাইন ও ওবজেএ পরীক্ষারআপাতত JEE Main ও WBJEE পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে সে। পরিবারের সদস্যরাও ছেলের সাফল্যে উচ্ছ্বসিত। বাবা-মা বলেন, স্বর্ণাভের এই ফল কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের ফসল।

তমলুক মহকুমার মধ্যে এই বছর উচ্চ মাধ্যমিকে প্রথম দশে জায়গা করে নেওয়ায় তমলুক হাইস্কুলের সুনাম আরও বাড়ল। স্কুলের পক্ষ থেকে স্বর্ণাভকে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা চলছে।

Related News

Also Read