Select Language

[gtranslate]
২৯শে বৈশাখ, ১৪৩৩ মঙ্গলবার ( ১২ই মে, ২০২৬ )

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যাবসায়ীদের ক্ষতিপুরন ও পুনর্বাসনের দাবি সিপিএমের

 

শনিবারের রাত্রে ভয়াবহ খেজুরির নিজকসবা পঞ্চায়েতের হিজলি মসনদ-ই-আলা’ পিকনিক স্পটে শতাধিক দোকানে ক্ষতিগ্রস্ত হয়েছে অল্প বিস্তর ।এছাড়াও ক্ষতিগ্রস্থদের মধ্যে ৩৫ টি দোকান পুরে শেষ হয়ে গেছে।অগ্নিকান্ডের কবলে হিন্দু ও মুসলমান দুই সম্প্রদায়ের মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে।এদের মধ্যে স্বামী পরিতক্তা অসহায় মহিলা রয়েছেন আবার তিনজন প্রতিবন্ধী ব্যাবসায়ীও আছেন।

দুর্ঘটনার খবর পেয়ে সেখানে যায় সিপিএমের একটি প্রতিনিধি দল। ঘটনাস্থল পরিদর্শন করেন সিপিআইএমের পার্টি নেতৃত্ব হিমাংশু দাস, খেজুরি এরিয়া কমিটির সম্পাদক রত্নেশ্বর দোলুই, অশনি পাত্র, গোকুল ঘোড়ুই, অনাদি নন্দন দাস সহ নেতৃত্বগন।

রাজ্যের নতুন সরকারের কাছে সিপিএম নেতা হিমাংশু দাস দাবি করেছেন এই ক্ষতিগ্রস্ত মানুষদের সব রকম সাহায্য সহযোগিতা এবং ক্ষতিপূরণ দিয়ে পুনর্বাসন দেওয়া হোক।

প্রাথমিক ভাবে খেজুরী থানার পুলিশের অনুমান বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই এই দুর্ঘটনা।ফরেন্সিক রিপোর্ট হাতে এলেই বিষয়টা পরিস্কার হবে বলে মনে করছেন তাঁরা।

এই অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যাবসায়ীদের মধ্যে আছে নামগুলি হচ্ছে
১)দীপক গুড়িয়া, পিতা আসিস
২)শেখ আলিমুদ্দিন, পিতা শেখ হোসেন
৩) প্রহল্লাদ সাহু, পিতা ত্রিলোচন
৪) অজয় বারিক, পিতা জগদীশ
৫) জোসনা সীট, পিতা সনাতন
৬) সুষমা পাত্র সিট স্বামী লালু
৭) সঞ্জীব সিট, পিতা দুলাল
৮) মানোয়ারা বিবি পিতা মনির উদ্দিন চৌধুরী
৯) রমা দাস পিতা অংশুমান
১০) টোটন সিট পিতা অনিল
১১) মিতালী মন্ডল পিতা অশ্বিনী
১২) মুস্তাফা সাহা পিতা হামিদ
১৩)সেখ মমতাজ পিতা হারুন
১৪) মসুল সাহা-পিতা হামিদ
১৫) হাসিনা বিবি, পিতা সালাউদ্দিন
১৬) শাকিলা বিবি পিতা শেখ সাদেক
১৭) সাবিনা খাতুন বিবি, পিতা শেখ নুরুদ্দিন
১৮) সুকেশ সাহা পিতা মেঘনাথ
১৯) হাসিনা বিবি পিতা হাকিম খান
২০) ব্রহ্মনন্দ সাহু পিতা অনিল
২১) উপমা গুড়িয়া চৌধুরী পিতা রাজকুমার
২২) কপুরণ বিবি পিতা শেখ শাকির
২৩) সারজান বেওয়া পিতা সৈয়দ আলী খাঁ।
২৪) চেক জমির উদ্দিন পিতা শেখ ভানু।
২৫) চন্দন সাহু পিতা সত্য রঞ্জন

Related News

Also Read