রাজ্যের নবম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাসভবনকাঁথির শান্তিকুঞ্জ।শনিবার রাজ্যের প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রীর শপথ নেওয়ার পর থেকেই শান্তিকুঞ্জের সামনে জনারন্য।
শনিবার সন্ধ্যা থেকে রবিবার বিকাল অবধি যত দূর চোখ যায়, চারদিকে গিজগিজ করছে মানুষ। কেবল রাস্তাই নয়, আশপাশের বাড়ির ছাদ, বারান্দা থেকেও প্রতিবেশীরা ভিড় করেছেন। ছবি, ভিডিও করছেন।
শনিবার রাত্রি প্রায় ৩টা অবধি শুভেন্দু অধিকারী বাড়ি ফেরা অবধি ছিলো এই ভীড় ।তারপর একটু ফাঁকা হয়ে যায়।তবে রবিবার সকাল থেকে ফের একি অবস্থা।বিকেলের দিকে শান্তিকুঞ্জের সদর দরজা থেকে বেরোন শুভেন্দু অধিকারী। ঠিক একদিন আগেই তিনি বাংলার মুখ্যমন্ত্রী পদে আসীন হয়েছেন।
শুভেন্দুকে দেখে মানুষের উচ্ছ্বাস যেন আরও ভেঙে পড়ে। মানুষের বাঁধ ভাঙা উচ্ছ্বাসের মধ্যেই বাংলার মুখ্যমন্ত্রী গাড়ির কাছে পৌঁছে যান। মানুষের ভিড়ের মধ্যেই সেই পুরনো এসইউভি-তে চড়ে কলকাতার দিকে রওনা হল বাংলার নবম মুখ্যমন্ত্রী।





