Select Language

[gtranslate]
১৩ই আষাঢ়, ১৪৩৩ শনিবার ( ২৭শে জুন, ২০২৬ )

খেজুরীর পর্যটনস্থলে শনিবার রাত্রে ভয়াবহ অগ্নিকান্ড

 

পূর্ব মেদিনীপুর জেলার খেজুরির নিজকসবা পঞ্চায়েতের হিজলি মসনদ-ই-আলা’ পিকনিক স্পটে শনিবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।রাতের অন্ধকারে ঘটে যাওয়া এই বীভৎস আগুনে ভষ্মীভূত হয়েছে অন্তত ৩০ টি দোকান।

স্থানীয়দের সুত্রে জানা গেছে পর্যটনস্থল হওয়ায় এই এলাকায় মূলত খাওয়ার দোকান ও মনিহারি দোকান ছিল সব।খাওয়ার দোকানে ছিলো একাধিক গ্যাস সিলিন্ডার। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে ধুপের আগুন বা ইলেক্ট্রিকের শর্ট সার্কিট কিংবা গ্যাস সিলিন্ডার বাস্ট করে আগুন লাগে।এই পর্যটনস্থলটি বঙ্গোপসাগরের তীরে । রাত্রে প্রচন্ড দক্ষিনা বাতাস বইছিলো । ফলে দ্রুততার আগুনকে বীভৎস রূপ দেয়।

খবর পেয়ে কাঁথি থেকে দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষনে সব পুড়ে ছাই। হতাহতের কোন খবর নেই। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

সকালে ঘটনাস্থলে যান খেজুরীর বিধায়ক সুব্রত পাইক।এই অগ্নিকান্ডের প্রকৃত কারন খতিয়ে দেখার জন্যে প্রশাসনকে অনুরোধ করেছি।বিধায়ক জানিয়েছেন যদি এর পেছনে কোন চক্রান্ত বা ষড়যন্ত্র হয়ে থাকে,তার সাথে জড়িতদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ গ্রহন করা হবে বলেও তিনি জানান

Related News

Also Read