কাপড়ে বাঁধা অবস্থায় মানুষের পচা গলা দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হল।চাঞ্চল্যকর ঘটনাটা ঘটেছে শনিবার বিকালে।
পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি এগরা রাজ্য সড়কের বালিঘাই থেকে দোবাঁধির মধ্যে নয়নজুলিতে কাপড়ে বাঁধা কিছু পড়ে থাকতে দেখে স্থানীয় মানুষ। আর সেই কাপড়ের প্যাকেট থেকে পচা দুর্গন্ধ বেরতে থাকে। সেই কাপড়ের প্যাকেট টেনে নিয়ে কুকুর খেতে থাকে। এই অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা অনুমান করে এটি মানুষের দেহ।
এগরা থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে পচা গোলা দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। এই মৃতদেহের আসল রহস্য উদ্ধারের জন্য পুলিশ তদন্ত শুরু করেছে। এই ঘটনাকে ঘিরে এলাকায় চলছে ব্যাপক চাঞ্চল্য। প্রশ্ন উঠেছে এটি রাজনৈতিক খুন নাকি অন্য বিষয়ে খুন। এই প্রশ্নের সমাধান খুঁজছেন এগরা থানার তদন্তকারী পুলিশ আধিকারিকগণ।
Post Views: 4





