Select Language

[gtranslate]
২৯শে বৈশাখ, ১৪৩৩ মঙ্গলবার ( ১২ই মে, ২০২৬ )

চুরী না হলে ২০২১ সালেই ক্ষমতায় আসতো বিজেপি:শিশির অধিকারী

 

গত বিধানসভা নির্বাচনেই ক্ষমতায় চলে আসতো বিজেপি।কিন্তু জয় আটকাতে অনেক চুরী হয়েছিলো।সেই চুরী না হলে ২০২১ – এর নির্বাচনেই জয়ী হোত বিজেপি।শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে ছেলে শুভেন্দু অধিকারী শপথ দেখতে দেখতে জানালেন শিশির অধিকারী।

রাজ্যের নবম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী বলেন আজ খুব গর্বের দিন। নিজের কর্তব্য পালন করতে মুখ্যমন্ত্রী হয়েছে আজ, মানুষের প্রতি কর্তব্য সে পালন করবে, এবং যথাসাধ্য ভাবে মানুষের জন্য কাজ করবে এটাই আমার প্রার্থনা।

মেদিনীপুরের ভূমিপুত্র শুভেন্দু।শিশির অধিকারীর মতাদর্শে বিশ্বাসী তাঁর মেজো ছেলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে শপথগ্রহণ করলেন শনিবার। রাজ্যের নবম মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রীও বটে।

৩৫ বছরেরও বেশি দীর্ঘ রাজনৈতিক জীবন শুভেন্দু অধিকারীর। হাতেখড়ি হয়েছিল কাঁথি প্রভাত কুমার কলেজে ছাত্র রাজনীতির মাধ্যমে। কলেজে কং্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদ করতেন। পরে তৃণমূলে যোগদান। প্রকৃত উত্থান নন্দীগ্রাম আন্দোলনের সময়।

তৃণমূলের হয়ে একাধিক গুরুত্বপূর্ণ পদ সামলালেও শেষমেশ ২০২০ সালের ১৯ ডিসেম্বর দল ছাড়েন দলীয় নেতৃত্বের প্রতি একরাশ ক্ষোভ প্রকাশ করে। যোগ দেন বিজেপি শিবিরে। ধনুকভাঙা পণ নিয়েছিলেন শাসকের গদি থেকে তৃণমূলকে সরানোর।

এর পর পাঁচ বছরের লড়াই। দু’টি বিধানসভা নির্বাচনের মধ্যেই নিজেকে এবং দলকে দেওয়া কথা রাখলেন শুভেন্দু।২০২১ সালে ব্যার্থ হলেও ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ২৯৩ আসনের মধ্যে ২০৭টি আসন পেয়েছে বিজেপি। প্রাক্তন শাসক তৃণমূল পেয়েছে ৮০টি আসন।

শুভেন্দু বাবুর বাবা শিশির অধিকারী অবশ্য দাবী করেছেন ২০২১ সালে অনেক চুরী হয়েছিলো।বলেন আমি বাড়ির অভিভাবক,শুভেন্দু এখন সারা রাজ্যের অভিভাবক।দীর্ঘদিনের আকাঙ্ক্ষা আজ পরিপূর্ণ হয়েছে , সমস্ত মানুষকে প্রণাম ভালবাসা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আমার পরিবারের পক্ষ থেকে। অনেক ভালো কাজ করতে পারবে তবে এটা আরো অনেক আগে হলে অনেক ভালো হতো পশ্চিম বাংলার জন্য।

 

 

 

 

 

Related News

Also Read