Select Language

[gtranslate]
৩০শে বৈশাখ, ১৪৩৩ বুধবার ( ১৩ই মে, ২০২৬ )

নিমতৌড়ির দিব্যাঙ্গ পড়ুয়ারা সফল ভাবে উর্ত্তীন

পূর্ব মেদিনীপুর জেলার নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতি বিশেষ বিদ্যালয় থেকে এবার মাধ্যমিক পরীক্ষা দেওয়া সকল পড়ুয়া উর্ত্তীন হয়েছে।এবার এই বিশেষ বিদ্যালয় থেকে ৬ জন ছাত্র-ছাত্রী মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।

এদের মধ্যে শুভজিৎ দোলোই – ৪৯৫, রাজেশ খান – ৪৭২, পিংকি সিং – ৪১০, সঙ্গীতা অধিকারী – ৪০৬, পূর্ণিমা ঘোষ – ৪০২ এবং শুভজিৎ জানা -৩৯৪ নম্বর পেয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এরা সবাই শ্রবণ ও মানসিক দিব্যাঙ্গ ছাত্র-ছাত্রী ।

পিংকি সিং নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতি জুভেনাইল জাস্টিস হোমে থাকে আর সকলে শ্রবণ সংক্রান্ত বিশেষ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী। এদের সাফল্যে নিমতৌড়ি হোম জুড়ে খুশির হওয়া।উল্লেখ্য দীনদয়াল দিব্যাঙ্গ পুনর্বাসন প্রকল্পের অধীনে নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতি বিশেষ বিদ্যালয়ে বর্তমানে শতাধিক শ্রবণ দিব্যাঙ্গ ছাত্র-ছাত্রী পড়াশুনা করছে।

Related News

Also Read