কেন্দ্রের সরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষনার পরেই শুরু উদযাপন।
কাঁথিতে শুভেন্দু অধিকারীর বাড়ি শান্তিকুঞ্জের সামনে শুরু অকাল হোলি। গেরুয়া আবির নিয়ে আনন্দে মেতে ওঠেন আট থেকে আশি বয়সের ছেলে-মেয়েরা।
পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিধানসভা ও কলকাতার ভবানীপুর বিধানসভা থেকে জয়ী বিজেপির শুভেন্দু অধিকারী ।আজ কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায় মন্ত্রী অমিত শাহর উপস্থিতিতে বিধায়ক দলের সভায় দলনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন । অমিত শাহ এই নির্বাচনের কথা ঘোষণা করে জানিয়েছেন, শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে আগামীকাল শপথ গ্রহণ করবেন ।
Post Views: 32





