Select Language

[gtranslate]
৭ই আষাঢ়, ১৪৩৩ রবিবার ( ২১শে জুন, ২০২৬ )

ভোট পরবর্তী শান্তি শৃঙ্খলা বজায় রাখতে জেলা শাসকের আবেদন

 

ভোট পরবর্তী হিংসা ও অশান্তি ঠেকাতে বুধবার পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন বিশেষ উদ্যোগের কথা জানাতে সাংবাদিক বৈঠক করেন। জেলা শাসক বলেন–ভোট পরবর্তী বড় কোন হিংসার ঘটনা জেলায় ঘটেনি। তবে ছোট ছোট ঘটনা বিক্ষিপ্ত ভাবে ঘটেছে। তিনি স্পষ্ট ভাষায় বলেন –কোনো রকম অশান্তি করা যাবে না। জেলা বাসীকে স্পষ্ট বার্তা দিলেন পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক নিরঞ্জন কুমার।

বুধবার পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক অফিসে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি জানান, জেলায় বড় কোন অশান্তি ঘটেনি। জেলা জুড়ে মোতায়েন রয়েছে প্রচুর পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। বাহিনী ও পুলিশ নিয়মিত টহল দিচ্ছে।

জেলাশাসক আরও বলেন, শান্তি বজায় রাখুন। আইন কোনভাবে নিজের হাতে তুলে নেবেন না। আইন হাতে তুলে নিলে শক্ত হাতে তা মোকাবিলা করা হবে। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার জেলা পুলিশ সুপার অংশুমান সাহা ও সিআরপিএফের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর নীতিন কুমার।

Related News

Also Read