পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২১৮ বিধানসভার ভারতীয় জনতা পার্টির প্রার্থী দিব্যেন্দু অধিকারীর সমর্থনে এগরা শহরে রোড় শো করলেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি নীতিন নবীন।
সোমবার এগরা সারদা শশীভূষণ কলেজ থেকে এগরা দীঘা মোড় পর্যন্ত নির্বাচনী পদ যাত্রায় অংশ গ্রহণ করেন ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় সভাপতি নীতিন নবীন। হুডখোলা গাড়িতে করে প্রার্থী দিব্যেন্দু অধিকারী কে নিয়ে বিপুল জনসমাগমে রোড় শো করলেন। পরিবর্তন এর ডাক দিলেন। দুর্নীতি মুক্ত সরকার গড়তে এবং উন্নয়নের জোয়ার আনতে বিজেপি কে পদ্ম চিহ্নে ভোট দেওয়ার আবেদন জানান।
পরে এগরা পৌরসভার ১৩ ,১৪ ও ৮ ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে জন সম্পর্ক অভিযানে অংশ গ্রহণ করেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী দিব্যেন্দু অধিকারী। এদিন এগরা ইসকন মন্দিরে সন্ধ্যায় মঙ্গল আরতি করে প্রভু শ্রী শ্রী জগন্নাথ দেবের চরণে প্রণাম নিবেদন করে এলাকার সকলের মঙ্গল কামনা করে জনসংযোগ করলেন।
এগরা বিধানসভার বাসুদেব গ্রাম পঞ্চায়েত এর শ্যামহরিবাড় এর ২৯২,২৯৩ ও ২৯৪ নাম্বার বুথে আসন্ন ২০২৬ বিধানসভা নির্বাচন উপলক্ষে বুথ সাংগঠনিক বৈঠক করলেন। উপস্থিত ছিলেন প্রার্থী দিব্যেন্দু অধিকারী ও মন্ডল সভাপতি সহ অন্যান্য। এগরা পৌরসভার ৯ নাম্বার ওয়ার্ডের হিন্দু দম্পতির উপর তৃণমুল কংগ্রেসের হার্মাদ বাহিনীর সদস্যদের দ্বারা আক্রান্ত হয়ে এগরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সন্ধ্যায় হাসপাতালে আক্রান্ত দম্পতির সঙ্গে করে দেখা করে সর্বোত ভাবে পাশে থাকার আশ্বাস দেন এবং পুলিশ প্রশাসনের সঙ্গে দেখা করে ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে উপযুক্ত শাস্তির দাবি জানালেন প্রার্থী দিব্যেন্দু অধিকারী।
এগরা ১ ব্লক এর ছত্রি গ্রাম পঞ্চায়েত এর ভুতগেড়িয়া ১২৬ নাম্বার বুথে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে বুথ করমীদের সঙ্গে বৈঠকে গুরুত্বপূর্ন আলোচনা করেন। বৈঠকে কর্মীদের মনোবল বৃদ্ধি করে ভোট গ্রহণ এ সহযোগিতা করেতে আবেদন জানান।





