প্রদীপ কুমার সিংহ:-
ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্যমন্ত্রী ঘোষণা করেছেন কয়েকদিন আগে ভারতবর্ষে ১৮ বছর উর্ধ্বে মানুষকে করোনার ভ্যাকসিনের তৃতীয় ডোজ অর্থাৎ বুস্টার ডোজ দেওয়া হবে বিনামূল্যে। এই প্রক্রিয়া চলবে ৭৫ দিন ধরে। এই প্রক্রিয়া শুরু হয়েছে শুক্রবার থেকে। সারা ভারতে ১৫ ই জুলাই থেকে এই বুস্টার ডোজ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে পশ্চিমবাংলার সঙ্গে সঙ্গে দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর মহাকুমা হাসপাতালে ১৮ বছর উর্ধ্বের মানুষদের বুস্টার ডোজ দেওয়া হয় শুক্রবার। আজ প্রায় আড়াইশো জনের ওপর মানুষকে এই বুঝটা দোস্ত দেওয়া হয়। যদিও আগে ১৮ বছর উর্ধ্বে এই বুস্টার ডোজ নিতে গেলে প্রাইভেট কোম্পানিগুলির মাধ্যমে নিতে হতো টাকার বিনিময়ে। কিন্তু কেন্দ্রীয় সরকার এই ডোজ বিনা মুল্যে দেওয়াতে মানুষ খুশি হয়েছেন।

Post Views: 77





