Select Language

[gtranslate]
৮ই বৈশাখ, ১৪৩৩ মঙ্গলবার ( ২১শে এপ্রিল, ২০২৬ )

উন্নয়নে জোয়ার আনতে বিজেপিকে জেতানোর আহ্বান বিপ্লব দেবের

 

রাজ্যের বিধানসভা নির্বাচন এর ভোট প্রচারের শেষ লগ্নে উত্তর কাঁথি বিধানসভা কেন্দ্রে বিপুল উৎসাহ উদ্দীপনার সঙ্গে ভোট প্রচার করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমান রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব।

আজ মঙ্গলবার উত্তর কাঁথি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিতা সিনহা র প্রচার করলেন আঁউরাই গ্রাম পঞ্চায়েত এর নামালডিহায় বিজয় সংকল্প সভা করলেন। এই সভা থেকে রাজ্যের পরিবর্তন নিয়ে জোরালো শোয়াল করলেন বিপ্লব কুমার দেব।

তিনি বলেন এই দুর্নীতিগ্রস্ত সরকারের পরিবর্তন দরকার। আরো বলেন রাজ্যে বিজেপির ডবল ইঞ্জিন সরকার এলে উন্নয়নের জোয়ার আসবে। স্বচ্ছতার সঙ্গে কর্মসংস্থান হবে। শিল্প সহ একাধিক কর্মসংস্থানের প্রকল্প হবে। রাজ্য সরকারের শূন্য পদে কর্মী নিয়োগ হবে। এছাড়াও একাধিক উন্নয়নী বার্তা দিলেন।উপস্থিত ছিলেন বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সহ-সভাপতি অসীম কুমার মিশ্র সহ অন্যান্য নেতৃত্ব।

Related News

Also Read