পূর্ব মেদিনীপুর জেলার চন্ডীপুর বিধানসভার খাগদা মধ্যমপাড়া শীতলা মন্দিরে পুজো দিয়ে মঙ্গল কামনা করে নির্বাচনী প্রচার শুরু করলেন চন্ডীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী উত্তম বারিক।
জনসংযোগের মাধ্যমে মানুষের কাছে রাজ্য সরকারের উন্নয়নী প্রকল্পগুলো তুলে ধরলেন প্রার্থী উত্তম বারিক। তারপর চন্ডীপুর বিধানসভার বেঁউদিয়া গ্রাম পঞ্চায়েতের বনলাউড়ি বুথে কর্মীদের মনোবল বৃদ্ধির লক্ষ্যে নির্বাচনী কর্মী সভা করলেন। কর্মীদের রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নে প্রকল্প মানুষের বাড়িতে পৌঁছে দিয়ে চতুর্থবারের জন্য মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করতে আবেদন জানানোর কথা বলা হয়।
তারপর চন্ডীপুর বিধানসভার গুড়গ্রাম গ্রাম পঞ্চায়েতের কাদুয়ায় তৃণমূল কংগ্রেস প্রার্থী উত্তম বারিকের সমর্থনে নির্বাচনী জনসভায় হয়। এই জনসভায় বিপুল জনজোয়ার প্রমাণ করলো জণগণ মা-মাটি-মানুষের পক্ষেই রয়েছেন। উপস্থিত ছিলেন টলিউডের স্বনামধন্য অভিনেত্রী , বাংলা সিরিয়ালের পরিচিত মুখ স্বীকৃতি মজুমদার, অমিয়কান্তি ভট্টাচার্য সহ স্থানীয় এলাকার নেতৃত্ব গন।
চন্ডীপুর বিধানসভার অন্তর্গত কাঁকড়া গ্রাম পঞ্চায়েতের চড়ার বাজারে তৃণমূল কংগ্রেস প্রার্থী উত্তম বারিকের সমর্থনে নির্বাচনী জনসভায় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে আসন্ন নির্বাচনে জনগণ মা-মাটি-মানুষের পক্ষেই রায় দেবেন। উপস্থিত ছিলেন টলিউডের স্বনামধন্য অভিনেত্রী , গঙ্গারাম বাংলা সিরিয়ালের পরিচিত মুখ সোহিনী গুহ রায় (তায়রা)।
তারপরে বেঁউদিয়া গ্রাম পঞ্চায়েতের খাজুরারি তালপুকুর ফুটবল ময়দানে ও ভেড়ির বাজারে তৃণমূল কংগ্রেস প্রার্থী উত্তম বারিকের সমর্থনে পরপর দুটি নির্বাচনী জনসভায় মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো।





