Select Language

[gtranslate]
২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ শুক্রবার ( ৫ই জুন, ২০২৬ )

ক্লাব ও স্বেচ্ছাসেবী সংস্থাদের নিয়ে সেমিনার বিজেপির

 

পূর্ব মেদিনীপুর জেলার বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার উদ্যোগে ক্লাব ও স্বেচ্ছাসেবী সংস্থাদের নিয়ে সেমিনার হলো রবিবার।

কাঁথির এক বেসরকারি অতিথি শালার সভা কক্ষে এই সেমিনার এ উপস্থিত ছিলেন দক্ষিণ কাঁথি ও উত্তর কাঁথি বিধানসভার প্রায় ৩০০টি সংগঠনের প্রতিনিধি। তার মধ্যে যেসব ক্লাবগুলি কেন্দ্র সরকারের মাই ভারতের সঙ্গে যুক্ত রয়েছে তাদের প্রতিনিধি রাই উপস্থিত ছিলেন।আগামী দিনে আরো বেশ কিছু মাই ভারতের সঙ্গে যুক্ত হবে এমনটাই জানিয়েছেন আয়োজকগন।

উপস্থিত ছিলেন ক্লাব ও এনজিওর কনভেনার ও কাঁথি সাংগঠনিক জেলার সম্পাদক পবিত্র প্রধান , জেলা সহ-সভাপতি অসীম মিশ্র, মাই ভারতে গভমেন্ট নমিনি তথা জেলা সহ সভাপতি ধীরেন্দ্রনাথ পাত্র, দক্ষিণ কাঁথি বিধানসভার ক্লাব ও এনজিওর কনভেনার অমলেন্দু সৎপতি, উত্তর কাঁথির কনভেনার উত্তম হোতা প্রমুখ।

এই সংগঠনগুলিকে যৌথভাবে সমাজসেবার কাজে যুক্ত করার জন্য এদিনের সেমিনারের আয়োজন করা হয়।

Related News

Also Read