Select Language

[gtranslate]
৭ই বৈশাখ, ১৪৩৩ সোমবার ( ২০শে এপ্রিল, ২০২৬ )

তমলুকে দেব ও ময়নায় রচনা , জমজমাট তারকা খচিত রবিবাসরীয় প্রচার 

তারকা খচিত জমজমাট রবিবাসরীয় প্রচার , একদিকে তমলুকের প্রার্থী দীপেন্দ্র নারায়ণ রায়ের সমর্থনে প্রচারে আসেন সাংসদ অভিনেতা দেব , অপরদিকে ময়না বিধানসভার তৃণমূলের প্রার্থী চন্দন মন্ডল এর হয়ে প্রচারে আসেন সাংসদ অভিনেত্রী রচনা ব্যানার্জি । সব মিলিয়ে তারকা খচিত প্রচারে জমজমাট পূর্ব মেদিনীপুর ।

পূর্ব মেদিনীপুরের ময়নায় চনশ্বরপুর বাজার থেকে হরিদাসপুর রামেরসূড়া পর্যন্ত র‍্যালি করেন অভিনেত্রী রচনা ব্যানার্জি । রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা উৎসাহিত মানুষ আপনেরে অভ্যর্থনা জানায় রচনা ব্যানার্জিকে । তৃণমূলকে ভোট দিয়ে ছাব্বিশে নির্বাচনে চতুর্থ বারের জন্য তৃণমূল সরকার গড়ার আবেদন জানান তিনি ।

দুই দিকে দুই তারকা থাকায় জমজমাট হয়ে ওঠে রবিবাসরীয় প্রচার । তারকাদের সামনে পেয়ে আবেগপ্রবণ সাধারণ মানুষ । এক পলক দেখার জন্য জমিয়েছে ভিড় , নিজেদের ফোন ক্যামেরায় বন্দী করছে ছবি । তবে ২৬ এর নির্বাচনে পাল্লা ভারী কার নজর থাকবে আমজনতার ।

Related News

Also Read