Select Language

[gtranslate]
৭ই বৈশাখ, ১৪৩৩ সোমবার ( ২০শে এপ্রিল, ২০২৬ )

নিশ্বাস-প্রশ্বাস চলছে সকলের,তবু ভোটার তালিকায় মৃত ময়নার ৪১২ জন

 

পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের শ্রীকন্ঠা গ্রামপঞ্চায়েতে বহু জীবিত ভোটারের নাম ডিলিট হয়েছে এসআইআরের ফাঁদে।

ভোটার তালিকায় মৃত অথচ সত্যিকারে জীবিত এদের কারোর বয়স পঞ্চাশ, আবার কারো ষাট! আবার কারোর বা সত্তর ছুঁই ছুঁই। জীবনের শেষপ্রাম্তে দাঁড়িয়ে ভোটের আগেই তাই মন খারাপ পূর্ব মেদিনীপুরের ময়না ব্লকের অন্তর্গত শ্রীকন্ঠা গ্রাম পঞ্চায়েত এলাকার ৪১২ ভোটারদের।

বেঁচে থেকেও নির্বাচন কমিশন এর ভোটার তালিকায় মৃত শেক আলেমিন অভিযোগ করেন, আমার বয়স সত্তর। জীবনে একাধিকবার ভোট দিয়েছি। সমস্ত নথি থাকা সত্ত্বেও কেন আমার নাম বাদ জানি না। তবে ট্রাইবুনালে আবেদন করেছি। জানি না শেষমেষ কি হবে।

এই ঘটনা নিয়ে চরম ক্ষুব্ধ ভোটাররা। শুধু তাই নয়, ঘটনার প্রতিবাদে বিক্ষোভও দেখান তাঁরা। ভোটার লিস্টে নাম বাদ যাওয়া বিক্ষোভরত ভোটারদের পাশে দাঁড়ান ময়না বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী চন্দন মন্ডল। ভোটারদের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি।

Related News

Also Read