Select Language

[gtranslate]
১০ই বৈশাখ, ১৪৩৩ বৃহস্পতিবার ( ২৩শে এপ্রিল, ২০২৬ )

খেজুরীর -২ প্রাক্তন বিদ্যুৎ কর্মাধ্যক্ষ শ্যামল মিশ্রের জীবনাবসান

 

 

পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি ২ ব্লকের প্রাক্তন বিদ্যুৎ কর্মাধ্যক্ষ্য শ্যামল কুমার মিশ্র মৃত্যু লোকে পাড়ি দিলেন। গত বৃহস্পতিবার আনুমানিক রাত্রি ১১টায় সুগার ফল্ট হওয়ায হঠাৎই । অসুস্থবোধ করায় তমলুকে চিকিৎসাধীন ছিলেন। বাড়াবাড়ি হওয়ায় সেখান থেকেই কোলকাতায় যাবার প্রস্তুতি কালে দেহ রাখেন এক সময়ের খেজুরী তৃনমূল কংগ্রেসের প্রথমসারির নেতা শ্যামল মিশ্র। মৃত্যু কালে স্ত্রী ও দুই পুত্র সন্তান কে রেখে গেলেন।

তৃনমূল কংগ্রেস প্রতিষ্ঠালগ্ন থেকে দলের সাংগঠনিক কর্মকাণ্ডে সামনের সারিতে থাকতেন। ২০০৭ সালে নন্দীগ্রাম আন্দোলনের সময়ে সিপিএমের বিরুদ্ধে লড়াই সংগ্রামে সক্রিয় ছিলেন।নিজের জীবনের ঝুঁকি নিয়ে খেজুরি ও নন্দীগ্রামে সিপিএমের হার্মাদ শিবিরের খবরাখবর গোপনে সাংবাদিকদের কাছে পৌঁছে দিয়েছেন। ২০০৮ সালের পর দুবারের পঞ্চায়েত সমিতির সদস্য ও একবার বিদ্যুৎ কর্মাধ্যক্ষ ছিলেন ।

 

শ্যামল মিশ্র বিদ্যুৎ কর্মাধ্যক্ষ থাকাকালীন খেজুরীর প্রায় প্রত্যেকটা গ্রামে বিদ্যুতের লাইন ছড়িয়ে পড়ে। আসন্ন বিধানসভা নির্বাচনে শ্যামল মিশ্রের মৃত্যুতে এলাকায় তৃনমূল কংগ্রেস নেতা ও কর্মীদের শোকের ছায়া নেমে এসেছে

Related News

Also Read