Select Language

[gtranslate]
৩রা বৈশাখ, ১৪৩৩ বৃহস্পতিবার ( ১৬ই এপ্রিল, ২০২৬ )

রামনগর ২ ব্লক জুড়ে অখিল গিরির ব্যাপক প্রচার

পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার তালগাছাড়ী-১ গ্রাম পঞ্চায়েত এর দক্ষিণ তালগাছাড়ী বুথে তৃনমূল কংগ্রেস প্রার্থী অখিল গিরি সমর্থনে নির্বাচনী জনসভায় হল।

 

উপস্থিত ছিলেন রামনগর বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী অখিল গিরি, কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কো-অর্ডিনেটর তথা কাঁথি পৌরসভার পৌরপ্রধান সুপ্রকাশ গিরি, সহ অন্যান্য তৃনমুল নেতৃত্ব।

 

বাংলার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে চতুর্থ বারের মুখ্যমন্ত্রী করার জন্য আগামী ২৩ এপ্রিল ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দেওয়ার জন্য মানুষের কাছে আশীর্বাদ প্রার্থনা করলেন। পরে রামনগর ১ ব্লকের হলদিয়া ২ গ্রাম পঞ্চায়েত এর অর্জুনী বুথ কর্মী বৈঠক করে কর্মীদের মনোবল বৃদ্ধি কটলেন। কর্মীদের জোট বদ্ধ নির্বাচনী লড়াইয়ের ডাক দিলেন।

 

রামনগর ২ ব্লকের মৈতনা গ্রাম পঞ্চায়েত এর দক্ষিণ কল্যানপুর ও দক্ষিন তেঁতুল তলা বুথে বুথ কর্মী বৈঠক করলেন। রামনগর ১ ব্লক এর তালগাছাড়ি ১ গ্রাম পঞ্চায়েত এর ঘৃতপুরা বুথ কর্মী বৈঠক ও জনসংযোগ করলেন। অখল গিরি বলেন উন্নয়নের স্বার্থে আমাদের সকলের প্রিয় নেত্রী বাংলার সর্ব কালের সর্বসেরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কে চতুর্থ বারের মুখ্যমন্ত্রী করার জন্য আবেদন জানান।

 

আগামী ২৩ এপ্রিল আসছে দিন জোড়া ফুলে ভোট দেওয়ার জন্য আবেদন জানালেন কাঁথি সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর তথা কাঁথি পৌরসভার পৌরপ্রধান সুপ্রকাশ গিরি। উপস্থিত ছিলেন রামনগর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরম সার, পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার, জেলা পরিষদ কর্মাধ্যক্ষ তমালতরু দাস মহাপাত্র, সদস্যা শম্পা মহাপাত্র, রামনগর ১ ব্লক তৃণমূল সভাপতি উত্তম কুমার দাস, সংশ্লিষ্ট পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান, উপপ্রধান সহ অন্যান্য বিশিষ্ট নেতৃত্ব।

Related News

Also Read