Select Language

[gtranslate]
১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ রবিবার ( ৩১শে মে, ২০২৬ )

ছত্রিশগড়ে কাজে গিয়ে মৃত্যু পূর্ব মেদিনীপুরের তিন পরিযায়ী শ্রমিকের

 

ভিন রাজ্যের তাপ বিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ মৃত্যু হল পূর্ব মেদিনীপুর জেলার ৩ পরিযায়ী শ্রমিক সহ মোট ১৪ জন শ্রমিকের।

সূত্রের খবর ছত্রিশগড় রাজ্যের সিংহিতারাই গ্রামে বেদান্ত শিল্প গোষ্ঠীর ওই তাপবিদ্যুৎ কেন্দ্রে বয়লারের বিস্ফোরণ ঘটে ১৪ এপ্রিল। সেই বয়লারের কর্মরত পূর্ব মেদিনীপুর জেলার তিনজন সহ ২৪ জনের মৃত্যু হয়।

মৃত তিনজনের পরিবার সূত্রে জানা গেছে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ১ ব্লকের তেঠিবাড়ি এলাকার বাসিন্দা সুশান্ত জানা, হলদিয়া চাপি এলাকা বাসিন্দা শেখ সাইফুদ্দিন এবং মহিষাদল থানার নারানদাঁড়ী এলাকার বাসিন্দা মানুষ গিরি ।মৃত পরিযায়ী শ্রমিকদের পরিবার সূত্রে মৃত্যু সংবাদ পেলেও প্রশাসনিক সূত্র এখনো কোন খবর পাওয়া যায়নি। প্রশাসন জানিয়েছে খবর এলে মৃতদেহ আনার ব্যবস্থা।

অল ইন্ডিয়া মাইগ্রেন ওয়ার্কার অ্যাসোসিয়নের উপদেষ্টা নারায়ণ চন্দ্র নায়েক বলেন ঘটনা সম্পর্কে কিছু জানা নেই। খবর পেলে পরিবারের পাশে থেকে সমস্ত ধরনের সহযোগিতা করবেন।

Related News

Also Read