Select Language

[gtranslate]
৬ই বৈশাখ, ১৪৩৩ রবিবার ( ১৯শে এপ্রিল, ২০২৬ )

দূর্গাপুরে তারা মা ও শনি বাব মন্দিরের বাৎসরিক পুজা

 

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ১ ব্লকের নয়াপুটের দূর্গাপুরে শনিবার থেকে তারা মা ও শনি বাবার মন্দিরে বাৎসরিক পুজা শুরু হল।এই উপোলক্ষ্যে আগামী সাত দিন ধরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনা করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় বনার্ঢ শোভাযাত্রা সহকারে ঘটোত্তোলন করা হয়।সারা রাত্রি ব্যাপী চলে পূজার্চনা।বহু ভক্ত ও দর্শনার্থী পূজানুষ্ঠানে অংশগ্রহন করে ছিলেন।

পূজা আয়োজক দূর্গাপুর ক্লাব আনন্দময়ী তারা মা ও শনি বাবা পুজা কমিটির তরফে জানানো হয়েছে শনিবার ঘটোত্তোলনের পরে মন্দিরের পেছনের মাঠে আতসবাজীর প্রদর্শনী হয়।

সোমবার সকালে পথচলতি মানুষদের হাতে প্রসাদ তুলে দেওয়া হয়েছে।পরে কাঁথি লায়ন্স ক্লাব ভোলানাথ মেমোরিয়াল চক্ষু হাসপাতালের সহযোগিতায় বিনা মূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।এদিন রাত্রে কাঁথির সুনৃত্যাঙ্গন এর ছাত্র-ছাত্রীরা মনোজ্ঞ নৃত্যানুষ্ঠান পরিবেশন করেছে।

পূজা আয়োজকেরা জানিয়েছেন আগামী শুক্রবার অবধি বিভিন্ন অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

Related News

Also Read