Select Language

[gtranslate]
২৫শে আষাঢ়, ১৪৩৩ বৃহস্পতিবার ( ৯ই জুলাই, ২০২৬ )

প্রাকৃতিক দুর্যোগের জেরে বদলালো মোদির সভার সময়

 

গতকাল বিকাল থেকে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে আকাশের মুখ ভার।সারা রাত্রি ধরে দফায় দফায় বৃষ্টি হয়েছে।আজ শুক্রবার সকালেও ঘন মেঘে ঢেকে আছে সারা জেলা। সকাল থেকে হচ্ছে বৃষ্টি । এর জেরে হলদিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপি প্রার্থীদের সমর্থনে অনুষ্ঠিত সভার সময়ের পরিবর্তন হল।

পূর্ব ঘোষিত ১০:৩০ পরিবর্তে ১১:৩০ সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসার কথা দলীয় সূত্রে খবর। উল্লেখ্য গত ২০২৪ সালে লোকসভা নির্বাচনেও প্রাকৃতিক দূর্যোগের কারনে হলদিয়ার সভা করতে আসতে পারেনি মোদী। ২০২৬ এর বিধানসভা নির্বাচনের পাচারের সময়েও সেই প্রাকৃতিক দূর্যোগ। সভায় উপস্থিত হতে পারবেন তো প্রধানমন্ত্রী? চিন্তায় বিজেপি নেতৃত্ব থেকে সমর্থকেরা।।

Related News

Also Read