Select Language

[gtranslate]
২৭শে চৈত্র, ১৪৩২ শুক্রবার ( ১০ই এপ্রিল, ২০২৬ )

পর্যটন শহর দিঘায় ফের অস্বাভাবিক মৃত্যু পর্যটকের

 

পূর্ব মেদিনীপুর জেলার পর্যটন শহর দিঘার হোটেলে এক পর্যটকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

সূত্রের খবর সুইমিং পুলের জলে পড়ে মৃত্যু হল এক যুবকের। দক্ষিণ ২৪ পরগনার পশ্চিম চৌভাঙ্গা ভিআইপি নগরের বাসিন্দা মোহাম্মদ আসলাম নেয়াজি ৬ বন্ধুর সঙ্গে দিঘা বেড়াতে এসেছিল।

সোমবার সন্ধ্যা ছয়টা নাগাদ মোহাম্মদ আসলাম নেয়াজি সুইমিংপুলের জলে পড়ে যায়। তার সঙ্গীরা তাকে উদ্ধার করে দিঘা রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকটাকে মৃত বলে ঘোষণা করেন।পুলিশ মৃতদে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।

অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় শত প্রণোদিত মামলার রুজু করে পুলিশ তদন্ত নেমেছে। পুলিশ তদন্ত করে দেখছে এটি নিছক দুর্ঘটনা নাকি অন্য কোন রহস্য লুকিয়ে আছে।

Related News

Also Read