পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মানব কুমার পড়ুয়া, আজ মঙ্গলবার আরগোল গ্রাম পঞ্চায়েত এলাকায় কালির বাজারে শ্রীশ্রী রক্ষাকালী মন্দিরে পুজো দিয়ে এলাকাবাসীর মঙ্গল কামনা করেন।
মায়ের কাছে আশীর্বাদ চেয়েছেন এবং প্রত্যেকটি বুথে এলাকাবাসীর কাছে প্রার্থনা করেছেন রাজ্যের শান্তি-শৃঙ্খলা ও শ্রীবৃদ্ধির লক্ষ্যে চতুর্থবারের জন্য মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করার। তিনি সকলের কাছে আবেদন করেছেন ঘাসের উপর জোড়া ফুল প্রতীকে বোতাম টিপে ভোট দানের জন্য। তিনি দাবি করলেন মুখ্যমন্ত্রীর মানবিক প্রকল্পের প্রতি মানুষের আস্থা ও ভরসা ছিল চোখে পোড়ার মতো। প্রচন্ড রোধ থাকা সত্ত্বেও তা উপেক্ষা করে প্রচুর মানুষ পথে নেমে তাঁকে সমর্থন করছেন। পরিবারের মায়েরা এবং পুরুষ মানুষেরা যে যেমন পরিস্থিতিতেই থাকুক না কেন বেরিয়ে এসে সাক্ষাৎ করছেন এবং প্রত্যেকের মুখে একটা হাসি রয়েছে। দেখা যাচ্ছে প্রত্যেকেই মুখিয়ে আছেন আগামী ২৩ এপ্রিল ঘাসের উপর জোড়া ফুলে ভোট দেওয়ার জন্য।
তিনি নির্বাচনী প্রচারে গিয়ে বর্তমান বিধায়কের এলাকা উন্নয়নের তহবিল কোথায় খরচ হয়েছে তা বুঝতে পারছেন না। সেই কারণে তিনি বর্তমান বিধায়ক কে কটাক্ষ করতে ছাড়েননি। তার এই প্রচার অভিযানে কর্মী সমর্থকদের এক হাজার বাইক মিছিলের মধ্য দিয়ে জনসংযোগ করলেন। তিনি বললেন মানুষের এই আবেগ উচ্ছ্বাস এর আগে দেখেননি।





