Select Language

[gtranslate]
২৫শে চৈত্র, ১৪৩২ বুধবার ( ৮ই এপ্রিল, ২০২৬ )

রাজ্যে পালা বদল হবেই দাবি তপন মাইতির

 

পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ ব্লকের টেপরপাড়ার ঐতিহ্যবাহী জগন্নাথ মন্দিরে পুজো দেন এবং ভোগ প্রসাদ বিতরণ করে জনসংযোগ করলেন পটাশপুর বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী তপন কুমার মাইতি।

পটাশপুর-১ মণ্ডলের যুবকদের নিয়ে বৈঠক করে যুবকর্মীদের মনোবল বৃদ্ধি করলেন প্রার্থী ও সহযোদ্ধাগণ। উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী প্রাক্তন সেনানায়ক তপন মাইতি ।

একইভাবে টেপরপাড়া প্রতিবন্ধী কল্যাণকামী কেন্দ্রে গিয়ে প্রতিবন্ধী দের সঙ্গে দেখা করে তাদের অভাব অভিযোগের কথা শুনলেন। তাদের পাশে থাকার আশ্বাস দিলেন। আগামী দিনে বিজেপি সরকার এলে তাদের অভাব অভিযোগ পূরণের জন্য আপ্রাণ চেষ্টা করবেন। পাথরঘাটা বাবা কংকেশ্বর মন্দিরে পুজো দান করে মঙ্গল কামনা এবং এলাকাবাসীর সঙ্গে জনসংযোগ করলেন।পটাশপুর বিধানসভার মহিলা মোর্চার বৈঠক।ছাড়াদিঘী ৪০ নং বুথে শীতলা ও রাধাকৃষ্ণ মন্দিরের পুজো দান ও জন সংযোগ করলেন। সকলের কাছে প্রার্থী তপন কুমার মাইতি জানালেন এই দুর্নীতিগ্রস্ত সরকার কোন উন্নয়ন করেননি।

পটাশপুর ২ ব্লকের খার গ্রাম পঞ্চায়েতের বহড়দা এলাকায় জনসভা করলেন প্রার্থী তপন কুমার মাইতি। তিনি দাবি করেন পটাশপুরের মানুষ যেভাবে অবহেলিত হয়েছেন এবং মুখ্যমন্ত্রীর দ্বারা নির্যাতিত হয়েছেন তার প্রতিবাদে মানুষ পরিবর্তনের পক্ষে। তিনি আশাবাদী পটাশপুরের মানুষ ভোট বাক্সে পরিবর্তনের পক্ষেই রায় দিবেন। এলাকার মানুষ সাহস এর সঙ্গে নির্যাতন কে উপেক্ষা করে বেরিয়ে আসছেন। যেভাবে মায়েদের নির্যাতিত হতে হয়েছে তার প্রতিবাদে সামিল হচ্ছেন সকলে। সেই কারণে তিনি আশাবাদী এবার পটাশপুরে পরিবর্তন এবং রাজ্যেও পালা বদল হচ্ছে।

Related News