চন্ডিপুর বিধানসভার অন্তর্গত উসমানপুর অঞ্চলে ধুসিয়া ৩নং বুথে চন্ডিপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী উত্তম বারিক কর্মীসভা করলেন।পরে বাড়বাঁকি গ্রামে নির্বাচনী সভা ও জনসংযোগ করলেন। বৃন্দাবনপুর ২ গ্রাম পঞ্চায়েতের ভগবানখালি ২ গ্রামে নির্বাচনী সভা ও জনসংযোগ করেন।
উত্তম বাবু এই জনসভা গুলিতে বলেন উড়িষ্যা,বিহার, দিল্লি, উত্তর প্রদেশ প্রভৃতি রাজ্যে ক্ষমতায় আছে বিজেপি। তারা কোন যোজনায় মায়েদের অর্থ দিতে পেরেছেন বলে প্রশ্ন ছুঁড়ে কটাক্ষ করেন। কিন্তু মমতা ব্যানার্জি ২০২১ সালে লক্ষীভান্ডার ঘোষণা করেছিলেন ৫০০ টাকা ও ৭০০ টাকা থেকে বেড়ে এখন ১৫০০ টাকা ও ১৭০০ টাকা করে দিয়েছে। মমতা ব্যানার্জি যা বলেন তাই করেন।
বলেন কেন্দ্রর বিজেপি সরকার মানুষকে শুধু ভাওতা দেন। রাজ্যের উন্নয়নের টাকা বন্ধ করে দিয়েছে। গ্রামীণ সড়ক যোজনা টাকা, জল জীবন মিশন এর টাকা, ১০০ দিনের কাজের টাকা, আবাস যোজনার কাজের টাকা বন্ধ করে দিয়েছে, এরা নিচে নামতে নামতে এতটাই নিচে নেমে গেছে নির্লজ্জের মত বাচ্চাদের পুষ্টির মিড ডে মিলের টাকাও বন্ধ করে দিয়েছে। সেই কারণে বিজেপি কে ভরসা ও বিশ্বাস করা যায় না। রাজ্যের উন্নয়নকে অব্যাহত রাখতে এবং সমস্ত প্রকল্পকে চালু রাখতে পুনরায় অর্থাৎ চতুর্থবারের জন্য মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করতে হবে। এই কারণে তিনি সকলকে ঘাসের উপর জোড়া ফুলে ভোট দেওয়ার আবেদন জানান।





