Select Language

[gtranslate]
২৪শে চৈত্র, ১৪৩২ মঙ্গলবার ( ৭ই এপ্রিল, ২০২৬ )

খেজুরীতে লাখীতে বাম প্রার্থীর প্রচারে ঝড়

 

পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি বিধানসভা কেন্দ্রে লাখী গ্রাম পঞ্চায়েতের ঠাকুরনগর তিনটি বুথ এলাকায় প্রচার অভিযানে ঝড় তুললেন বাম নেতাকর্মীবৃন্দ।

বাম ও গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ জোটের প্রার্থী হিমাংশু দাসের সমর্থনে চিত্ত দাস,শীর্ষেন্দু দাস, গোকুল ঘোড়ুই, অতনু রায় , পীযূষ কান্তি রায়, অর্জুন প্রধান, রবীন্দ্রনাথ দোলুই,অশোক সাউ,বুদ্ধদেব কর, বিশ্বজিৎ দাস, অসিত মন্ডল, গোপাল কর, সহ নেতৃত্ব গন এলাকাজুড়ে প্রচার করলেন।

খেজুরি জুড়ে আওয়াজ উঠেছে যে তৃণমূল নেতার নেতৃত্বে খেজুরিতে ২০০৯ সালের ৮ ই জুন সন্ত্রাস ,খূন,লুট, ধর্ষণ , মানুষকে ঘর ছাড়া ও জরিমানা করে চরম সর্বনাশ করেছিল। সেই নেতা ২০২১ সালে বিজেপির নেতা হয়ে সাধারণ গরিব খেটে খাওয়া মানুষকে ভুল বুঝিয়ে পর পর কয়েকটি নির্বাচনে তৃণমূলকে শায়েস্তা করবে বলে বিজেপির পক্ষে ভোট নিয়ে এখন মমতা ব্যানার্জি দের সঙ্গে সেটিং করে বেঁচে আছে। বিজেপি চায় রাজ্যে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকুক আর শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা থাকবে। এই নাটক চালিয়ে যাচ্ছে যাতে করে খেটে খাওয়া গরিব মানুষ সাধারণ মানুষ শিক্ষিত বেকার এবং মা-বোনেরা যাতে মাথা উঁচু করে না দাঁড়াতে পারে।
খেজুরীর মানুষ এই ধান্দাবাজ দুটি দল কে বুঝতে পেরেছেন। প্রকাশ্যে বলছেন ভুল করেছেন। আর ভুল করতে চায় না। ১৫ বছরে যে ভুল হয়েছে তা এবারের নির্বাচনে শুধরাতে চান বামফ্রন্ট প্রার্থীকে কাস্তে হাতুড়ি তারা চিনে ভোট দিয়ে।,লাল ঝান্ডাকে আবার সামনের সারিতে নিয়ে চলতে চান লাখী গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষজন।

Related News

Also Read