মহিলাদের নিরাপত্তা দিতে এই তৃণমূল সরকার সম্পূর্ণ ব্যর্থ। তার কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী নিজেই বলছেন রাত্রি ৮ টার পরে কোন মহিলা যেন ঘরের বাহিরে না বের হয়। এমনই চাঞ্চল্যকর অভিযোগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কটাক্ষ করলেন কাঁথি ৩ ব্লকের বিজেপির ৩ মন্ডল সভাপতি বিপুলেস ধাড়া। এই মন্তব্য কে হাতিয়ার করে ভোট প্রচারে নেমেছেন তারা।
পুলিশ মন্ত্রী নিজে জানেন তার পুলিশ রাত্রি ৮ টার পরে কোন মহিলাকে সুরক্ষা দিতে পারবেন না, সেই কারণে তিনি মহিলাদের সতর্ক করেছেন। বাড়ি বাড়ি ভোট প্রচারে গিয়ে মহিলাদের এই বিষয়টি অবগতি করানো হচ্ছে। এখানে মহিলা বা পুরুষ বলে কোন কথা নয়। কোন মহিলা সরকারি চাকরি করেন, ব্যবসার সঙ্গে যুক্ত বা বেসরকারি সংস্থায় কাজ করেন। তাদের ফিরতে রাত্রি আটটা, দশটা, এগারোটা হতে পারে। কিন্তু এই সরকার তাদের সুরক্ষা দিতে ব্যর্থ। সেই কারণে পাল্টানো দরকার।
ডাবল ইঞ্জিন সরকার এলে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করা হবে। তখন মহিলারা আটটা, দশটা, এগারোটা বা বারটায় যে যখন পারেন বাড়ি ফিরবেন। শুভেন্দু বাবু দুষ্কৃতকারীদের উদ্দেশ্যে যা বলেছেন তা সঠিক বলেছেন। কারণ সরকারি প্রতিষ্ঠানে অভয়া ডাক্তার বোনকে রেপ করে খুন করা হয়েছে। এটি একটি ঘটনা ঘটে গেছে কিন্তু দুঃখের বিষয় সেই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য এই সরকার চেষ্টা করছে। শুভেন্দু বাবু বলেছেন দুষ্কৃতকারীরা দুষ্কর্ম করে ছাড় পাবেন না বা পুনরায় সেই কর্ম করতে সাহস পাবে না। এই কথাকে তিনি প্রতিকী ভাবে বলেছেন। সর্বোপরি তিনি বলেন মানুষের কাছে এই সরকারের ব্যর্থতা আমরা তুলে ধরছি এবং পাশাপাশি আমরা ক্ষমতায় এলে কি করব তা প্রতিশ্রুতি বদ্ধ হচ্ছে।





