Select Language

[gtranslate]
১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ রবিবার ( ২৪শে মে, ২০২৬ )

দেবাশীষ ভূঞা ও তরুণ কুমার জানার মনোনয়নে উচ্ছ্বসিত তৃনমূলীরা

 

পূর্ব মেদিনীপুর জেলার উত্তর কাঁথি ও দক্ষিণ কাঁথি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী যথাক্রমে দেবাশীষ ভূঞা ও তরুণ কুমার জানা সোমবার আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র জমা দেন। মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে দলীয় কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। সকাল থেকেই সমর্থকদের ভিড়ে মুখর হয়ে ওঠে গোটা কাঁথি শহর এলাকা।

এদিন প্রথমে কাঁথির ভবতারিণী মন্দিরে পুজো দিয়ে আশীর্বাদ নেন তৃণমূলের দুই প্রার্থী। এরপর কাঁথি শহরে বিশাল মিছিলের মাধ্যমে মনোনয়ন জমা দিতে যান তাঁরা। নেতৃত্বে ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক। মিছিলে অংশ নেন অসংখ্য কর্মী-সমর্থক, যার ফলে গোটা এলাকাজুড়ে নির্বাচনী আবহ আরও জোরালো হয়ে ওঠে।

মনোনয়ন জমা দেওয়ার সময় তাঁর সঙ্গে উপস্থিত তৃণমূলের নেতৃত্বরা। সমর্থকদের উচ্ছ্বাস ও উপস্থিতি দুই প্রার্থীর প্রতি দলের সংগঠনিক শক্তিরই প্রতিফলন বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। তবে তৃণমূলের দুই প্রার্থী জয়ের ব্যাপারে একেবারেই একশো শতাংশ আত্মবিশ্বাসী।

Related News

Also Read