Select Language

[gtranslate]
২২শে চৈত্র, ১৪৩২ রবিবার ( ৫ই এপ্রিল, ২০২৬ )

খেজুরীতে বামেদের প্রচার ও সভা

 

খেজুরির হলুদবাড়ি গ্রাম পঞ্চায়েতের হলুদবাড়ি গ্রাম ও বাজার এলাকায় বামফ্রন্ট ও বাম ও গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ জোটের প্রার্থীর প্রচার ও বাজার সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন হলুদবাড়ী গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান এবং জনকা এরিয়া কমিটির সদস্য বাসুদেব দাস।

বক্তব্য রাখেন প্রার্থী ছাড়া সহ রত্নেশ্বর দোলুই, প্রতিমা মন্ডল,অশনি পাত্র, প্রদীপ মণ্ডল প্রমুখ ।উপস্থিত ছিলেন গৌরাঙ্গ উকিল, উৎপল দত্ত, গোপাল মন্ডল, নরেন দাস,নিশি দাস,সেখ তাহের সহ নেতৃত্ব গন।

গরিব খেটে খাওয়া সাধারণ মানুষের স্বপ্নের ঝান্ডা লাল, এবং পরিচিত মূখ, কাজের মানুষ উন্নয়নের ক্ষেত্রে রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত প্রার্থীকে এবং নেতৃত্ব সমর্থকদের দেখে এলাকার মানুষের আবেগ উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মত।

প্রার্থীর দাবি এবার সন্ত্রাস করে ভয় দেখিয়ে এলাকার মানুষকে আর দমিয়ে রাখতে পারছে না শাসক ও প্রধান বিরোধীবিরোধী দল। খেজুরি তাদের হাতছাড়া হতে শুরু করেছে দেখে দুই দলেরই খুবই মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে খেজুরিতে লাল ঝান্ডা।

Related News