Select Language

[gtranslate]
২২শে চৈত্র, ১৪৩২ রবিবার ( ৫ই এপ্রিল, ২০২৬ )

জেলা জুড়ে বাম প্রার্থীদের মনোনয়ন

 

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহকুমার ৪ জন বাম -গণতান্ত্রিক -ধর্মনিরপেক্ষ জোটের প্রার্থী কাঁথি মহকুমা শাসক দপ্তরে মনোনয়নপত্র জমা দিলেন। খেজুরীর-হিমাংশু দাস, রামনগরের-অশোক মাইতি, উত্তর কাঁথির –সুতনু মাইতি, দক্ষিণ কাঁথির-তেহেরান হোসেনের মনোনয়নপত্র আজ শনিবার কাঁথি মহকুমা শাসকের দপ্তরে বর্ণাঢ্য মহামিছিলের মধ্যদিয়ে জমা দিলেন।

উপস্থিত ছিলেন–জেলা সম্পাদক নিরঞ্জন সিহি সহ বামফ্রন্টের নেতৃত্ব গন। ২১৫ খেজুরি তপশীল বিধানসভা কেন্দ্রে বামফ্রন্ট প্রার্থীর মনোনয়ন পত্র জমা নিলেন ওই কেন্দ্রের রিটার্নিং অফিসার কথা মহকুমা শাসক অশোক প্রতীক ধমাল এর কাছে।
উপস্থিত ছিলেন অবজারভার–লক্ষণ কুমার মল্লিক।

উপস্থিত ছিলেন বাম নেতৃত্ব যাদবেন্দ্র নাথ সাহু, রবীন্দ্রনাথ দোলুই, গোবিন্দ চক্রবর্তী, শান্তিপদ দাস। একইভাবে তমলুকের বামফ্রন্টের পাঁচজন প্রার্থী এবং হলদিয়াতে তিনজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেন। তমলুকে জমা দিলেন পাঁশকুড়া পূর্ব কেন্দ্রের জন্য সিপিআইএমের প্রার্থী ইব্রাহিম আলী, ময়না কেন্দ্রের জন্য সিপিআই প্রার্থী স্বপন বর্মন, নন্দকুমার এর জন্য সিপিআইএম প্রার্থী চন্দন মাইতি,তমলুক বিধানসভা কেন্দ্রের জন্য সিপিআই এর দিব্যেন্দু ঘোড়া, চন্ডিপুর কেন্দ্রের জন্য সিআইএম প্রার্থী রিতা দাস। কর্ণাটদা শোভাযাত্রা করে পূর্ব মেদিনীপুর জেলা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দেন।

হলদিয়া মহকুমার তিনটি বিধানসভা কেন্দ্রের বাম প্রার্থীরা মনোনয়ন জমা দিলেন। নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের জন্য সিপিআই প্রার্থী শান্তি গির,মহিষাদলের জন্য সিপিআইএম প্রার্থী পরিতোষ পট্টনায়ক , হলদিয়ার জন্য সিপিআইএম প্রার্থী অশোক পাত্র। এই মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে উৎসবের মতো বর্ণাঢ্য শোভাযাত্রা করে প্রার্থীগণ মহকুমা শাসক দপ্তরে গিয়ে মনোনয়নপত্র জমা দেন। এই শোভাযাত্রায় বহু নেতাকর্মী অংশগ্রহণ করেন।

Related News