Select Language

[gtranslate]
২২শে চৈত্র, ১৪৩২ রবিবার ( ৫ই এপ্রিল, ২০২৬ )

মনোনয়ন পত্র জমা দিলেন অখিল-রবীন ও পীযূষ

 

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহকুমার দুই এবং এগরা মহকুমা শাসক দপ্তরে এক তৃণমূল প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেন। সকালে রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী বর্তমান তৃণমূল মনোনীত প্রার্থী অখিল গিরি গৃহ দেবতাকে পুজো দেন। তারপর কাঁথি শহরে ভবতারিণী মন্দিরে ভবতারিনী মায়ের কাছে পুজো দিয়ে মঙ্গল কামনা করেন।

বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে কাঁথি মহকুমা শাসক দপ্তরের হাজির হন। প্রস্তাবক এবং সমর্থক সহ পাঁচজনকে নিয়ে মহকুমা শাসক দপ্তরে মনোনয়নপত্র জমা দেন। উপস্থিত ছিলেন পৌরসভার পৌর প্রধান তথা রামনগর বিধানসভা কেন্দ্রের কোঅর্ডিনেটর সুপ্রকাশ গিরি, রামনগর ১ও ২ পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই সার ও অনুপ গিরি, রামনগর ১ ও ২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তম দাস ও অনুপ কুমার মাইতি,জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ তমালতরু দাস মহাপাত্র,জেলা পরিষদের সদস্য কল্যাণ জানা,কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূলের এস সি এস টি সেল এর সভাপতি মানিক ঘড়াই,পদিমা-১ গ্রাম পঞ্চায়েত প্রধান অশোক চন্দ,মানস দাস, সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব।

অখিল গিরি মনোনয়নপত্র জমা দিয়ে এসে জানান মানুষ তৃণমূলের পাশে আছে সেই কারণে তৃণমূলের জয় সুনিশ্চিত। শুধু তাই নয় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা ব্যানার্জি। অপরদিকে খেজুরি বিধানসভা কেন্দ্রের তৃণমূল মনোনীত প্রার্থী রবিন মন্ডল নাচিন্দা মায়ের কাছে পুজো দিয়ে মঙ্গল কামনা করেন। পরে বর্ণাঢ্য মিছিল করে মহকুমা শাসক দপ্তরে এসে পৌঁছান। প্রস্তাবক ও সমর্থক সহ পাঁচজনকে নিয়ে মহকুমা শাসকের কাছে মনোনয়নপত্র জমা দেন।

উপস্থিত ছিলেন খেজুরি ১ ও ২ ব্লক তৃণমূলের সভাপতি পার্থ সারথি দাস ও সমুদ্ভব দাস, প্রদীপ জানা, কাঁথি সাংগঠনিক জেলা তৃনমুল এর সহ-সভাপতি বিমান নায়ক, শংকরলাল জানা, প্রাক্তন বিধায়ক রঞ্জিত মন্ডল সহ বহু নেতৃত্ব।

একইভাবে পটাশপুর বিধানসভা কেন্দ্রের মঙ্গলামাড়ো থেকে মিছিল করে এসে এগরা মহাকুমা শাসক দপ্তরে মনোনয়নপত্র জমা দিলেন পটাশপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল মনোনীত প্রার্থী তথা কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি পীযুষ কান্তি পন্ডা। এই মিছিলে যোগ দিয়েছেন এলাকার বিশিষ্ট নেতৃত্ব গন।

Related News