সারাদিন জনসংযোগের মাধ্যমে ভোট প্রচার করলেন পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার বিজেপি প্রার্থী ডঃ চন্দ্রশেখর মন্ডল। তিনি সকালে মহাকনি সাগরের সর মন্দিরে এলাকার উন্নয়ন কামনা করে পুজো ও দীপ দান করলেন। পুজো শেষে এলাকায় জন সংযোগ করলেন। তারপরে রামনগর বিধানসভা কেন্দ্রের রানীসাইতে বাড়ি বাড়ি জনসংযোগ করলেন।
জনসংযোগে এলাকার মানুষের অকুণ্ঠ ভালবাসা পেয়েছেন বলে দাবি করলাম চন্দ্রশেখর মন্ডল। রামনগর বিধানসভার হলদিয়া ১ গ্রাম পঞ্চায়েতে নিবিড় জনসংযোগ করলেন। এলাকার মানুষ অভাব অভিযোগের খতিয়ান তুলে ধরেন। তিনি রামনগরের আগামী ভবিষ্যৎ ও উন্নয়নের জন্য আশীর্বাদ প্রার্থনা করেন। এলাকাবাসীকে পদ্মফুলে সমর্থন জানাতে আবেদন জানান।
তারপর কাদুয়া গ্রাম পঞ্চায়েতের মাইটি হাটে পথসভা করেন। মানুষের অভাব অভিযোগ শোনা এবং তা পূরণ করার জন্য জোটবদ্ধ হয়ে পদ্মফুল ভোট দেওয়ার জন্য আবেদন জানা। স্বতঃস্ফূর্ত জমায়েত জানান দিচ্ছে আগামী দিনে পরিবর্তন আসছে। তিনি অঙ্গীকারবদ্ধ করেন রামনগরে উন্নয়নের জন্য আপ্রাণ চেষ্টা করবেন।





